× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গানের টিজারে রোমান্টিক সালমান-ক্যাটরিনা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২১ অক্টোবর ২০২৩ ১৬:২৯ পিএম

গানের টিজারে রোমান্টিক সালমান-ক্যাটরিনা

অনেকদিন ধরেই তেমন আলোচিত কোনো সিনেমা নেই ক্যাটরিনা কাইফের। বলিউড ভাইজান সালমান খানও যেন নিজেকে হারিয়ে খুঁজছেন। অবশেষে দুই তারকাই ফিরতে চলেছে বেশ বড় আয়োজনে। তাদের হিট সিনেমা ‘টাইগার’ এর নতুন সিক্যুয়েল আসতে চলেছে। 

‘টাইগার- ৩’ সিনেমার প্রথম গানের টিজার মুক্তি পেয়েছে। এ গানের শিরোনাম ‘লেকে প্রভু কা নাম’। ১৬ সেকেন্ডের গানের টিজার দেখেই বোঝা যাচ্ছে বেশ জাঁকজমক পূর্ণ হতে যাচ্ছে গানটি। এ গানের দৃশ্যে সালমান ও ক্য়াটরিনাকে উজ্জ্বল পোশাকে দেখা গেছে। সালমান-ক্য়াটরিনার জমজমাট রসায়ন নজর কেড়েছে ভক্তদের। 

এ গানটি গেয়েছেন অরিজিৎ সিং ও নিকিতা গান্ধী। গানটির সংগীত পরিচালনা করেছেন প্রীতম ও কোরিওগ্রাফি করেছেন বৈভবি মার্চেন্ট। 

‘লেকে প্রভু কা নাম’ নামের গানটি মুক্তি পাবে আগামী ২৩ নভেম্বর।

‘টাইগার-৩’ সিনেমায় প্রথমবার সালমানের জন্য গান গেয়েছেন বলিউডের এ সময়ের জনপ্রিয় শিল্পী অরিজিৎ সিং। এ কথা বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় নিজেই ঘোষণা করেছিলেন সালমান। তিনি লিখেছিলেন, ‘আমার জন্য এই প্রথম গাইলেন অরিজিৎ সিং’।

সিনেমা জনপ্রিয় করার জন্য অরিজিতের গান চলচ্চিত্রে ব্যবহার করেন পরিচালক-প্রযোজকরা- বলিউডে এমন কথা প্রচলিত রয়েছে। কিন্তু তারপরও এতদিন সালমানের কোনো সিনেমায় গান গাওয়া হয়নি অরিজিতের। 

একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অরিজিতের মন্তব্যে সালমান ক্ষুণ্ণ হন বলে সংবাদও প্রকাশিত হয়েছে। তবে সম্প্রতি মুম্বাইয়ের সালমানের ফ্ল্যাট থেকে বের হতে দেখা যায় অরিজিতকে। সেই ছবি এবং ভিডিও প্রকাশিত হলেই চারদিকে আলোচনার ঝড় ওঠে। দুজনের কেউই এতদিন তা নিয়ে মুখ খোলেননি। 

এদিকে সালমান নিজেই গতকাল সেই রহস্যের ইতি টানলেন। সবার জানা হলো, অরিজিতের কণ্ঠে আসছে সালমান খানের গান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা