× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পিজিত-চম্পার কণ্ঠে ‌‘দেবী এলো’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২১ অক্টোবর ২০২৩ ১৫:০০ পিএম

আপডেট : ২১ অক্টোবর ২০২৩ ১৫:০৩ পিএম

পিজিত-চম্পার কণ্ঠে ‌‘দেবী এলো’

নতুন প্রজন্মের সংগীতশিল্পী পিজিত মহাজন। দুর্গাপূজা উপলক্ষে ‘দেবী এলো’ শিরোনামে নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন তিনি। এটি এরইমধ্যে প্রকাশ হয়েছে। এতে পিজিতের সঙ্গে গেয়েছেন চম্পা বণিক। 

শেখ নজরুলের কথায় গানটির সুর করেছেন শিল্পী নিজেই। সংগীত পরিচালনা করেছেন এ এন ফরহাদ।

গানটি প্রসঙ্গে শিল্পী পিজিত মহাজন বলেন, ‘পূজার গান, তাই জমজমাট সুর-তালে এটি তৈরির চেষ্টা করেছি। এর ভিডিওতেও আমরা রঙিন আয়োজন রাখার চেষ্টা করেছি। প্রকাশের পর সবাই বলছেন, গানটি বেশ সুন্দর। গানটি গেয়ে খুব ভালো লেগেছে। গানটির কথা প্রাণবন্ত। আশা করি গানটি শ্রোতাপ্রিয় হবে।’

গীতিকবি শেখ নজরুল বলেন, ‘আমার ধারণা, দেবী এলো গানটি এবার পুজোয় প্রকাশিত বেস্ট গান, কী কথা, কী সুর, কী সঙ্গীত, কী চিত্র ধারণ, এককথায় অনবদ্য, গানটির সঙ্গে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা, বিশেষ করে, পিজিত মহাজনের প্রতি অনেক কৃতজ্ঞতা।’

গানটির মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন শাকিল ও চ্যানেল আই সেরা নাঁচিয়ে আনিকা। গানটির কোরিয়োগ্রাফি করেছেন সারোয়ার শাকিল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা