× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অভিনয়ে ব্যস্ত সাইমন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২০ অক্টোবর ২০২৩ ১৪:০৯ পিএম

আপডেট : ২০ অক্টোবর ২০২৩ ১৪:৪৬ পিএম

অভিনয়ে ব্যস্ত সাইমন

সিনেমায় আসার আগে খেলাধুলায় বেশ মনোযোগী ছিলেন। ক্রিকেটার হিসেবে সুনাম ছিল এলাকায়। তারই একটা চিত্র দেখা গেল সম্প্রতি সেলিব্রিটি ক্রিকেট লিগে। সেখানে ব্যাটহাতে মারমুখী কয়েকটি ইনিংস খেলে নজর কেড়েছেন চিত্রনায়ক সাইমন সাদিক। সর্বশেষ তিনি ১৮ বলে ৪৮ রানের একটি বিধ্বংসী ইনিংস খেলেছেন। খেলার সময়টা বেশ উপভোগ করেছেন বলে জানান নায়ক। অভিনয়ে তুমুল ব্যস্ত সময় পার করা সময়টাতে সেলিব্রিটি ক্রিকেট লিগ খানিকটা প্রফুল্ল করেছে মনপ্রাণ, দাবি সাইমনের।

নায়করাজ রাজ্জাকের একটি কথা প্রায়ই প্রজন্মের নন্দিত নায়ক সাইমনের মাথায় থাকে। সেটা হলো, নায়করাজ অভিনয় জীবনের শেষ প্রান্তে এসেও বলেছিলেন তিনি এখনও অভিনয় শিখছেন, অভিনয়ের অনেক কিছুই এখনও শেখার বাকি। নায়করাজই যদি এমন করে বলেন, সে তুলনায় অভিনয়ে সাইমন এখনও শিক্ষানবিশ, এমনটাই মনে করেন তিনি। তার পরও যেহেতু নায়ক হিসেবে কাজ করাটাই তার পেশা, তাই চেষ্টা করছেন প্রতিনিয়ত নতুন নতুন সিনেমায় কাজ করার। কিছুদিন আগেই সাইমন সিলেটের জাফলংয়ে শুটিং করেছেন সাইফ চন্দন পরিচালিত একটি সিনেমার। সিনেমার বিশদ তথ্য এখনও প্রকাশ করা পরিচালকের মানা। তাই সিনেমা নিয়ে বেশি কিছু বলতে পারছেন না সাইমন।

এটি ছাড়াও সাইমন রেজা ঘটকের পরিচালনায় শুরু করেছিলেনডোডোর গল্প’ সিনেমার কাজ। এতে তার বিপরীতে অভিনয় করছিলেন জনপ্রিয় নায়িকা পরীমনি। কিন্তু হঠাৎ পরীমনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় আপাতত সিনেমার শুটিং স্থগিত আছে। ডোডোর গল্প ছবির শিডিউল শেষ হওয়ার পর সাইমন শুরু করবেন মিজানুর রহমান মিজানের পরিচালনায়ফ্রি-ল্যান্সার’ সিনেমার কাজ। এরপর জসীম উদ্দিন জাকিরেরমায়া’ সিনেমার কাজ শেষ করবেন। বলা যায়, নতুন-পুরান সিনেমার কাজ নিয়ে বেশ ব্যস্ত সময়ই কাটাচ্ছেন সাইমন।

এই নায়কের মুক্তির অপেক্ষায় আছে আরও বেশকিছু সিনেমা। সেগুলো হচ্ছে বদিউল আলম খোকনেরদায়মুক্তি’, শওকত ইসলামেরনদীর বুকে চাঁদ’, মোস্তাফিজুর রহমান মানিকেরআনন্দ অশ্রু’, শাহীন সুমনেরগ্যাংস্টার’, শামীম আহমেদ রনিরনরসুন্দরী’, অপূর্ব রানারজলরঙ’ তার ওস্তাদ জাকির হোসেন রাজুরচাদর’। বর্তমান প্রজন্মের নায়কদের মধ্যে ব্যক্তিজীবন, পেশাগত জীবনের পাশাপাশি মিডিয়ার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক; সব মিলিয়ে সাইমন চমৎকার একটি অবস্থান করে নিয়েছেন।

সাইমন বলেন, ‘সর্বপ্রথম আমি একজন ভালোমানুষ হওয়ার চেষ্টা করছি। পাশাপাশি একজন ভালো অভিনেতা হওয়ার চেষ্টা করছি। আমার তো মনে হয় প্রত্যেক মানুষেরই একজন ভালোমানুষ হওয়ার পাশাপাশি তার পেশাগত কাজেও শতভাগ সফল হওয়া উচিত। আমি কতটুকু ভালোমানুষ তা আমার আশপাশের মানুষজন যেমন বলবেন, তেমন একজন অভিনেতা হিসেবে আমি কতটা ভালো-কতটা মন্দ তা-ও বলবেন দর্শক। আমার নিজের কিন্তু চেষ্টা একটাইÑ ভালোমানুষ হওয়া, ভালো অভিনেতা হওয়া। এর বাইরে বিকল্প কিছু নেই। জীবনে অনেক কিছু হওয়ার প্রয়োজন নেই। নিজের সাধ্য চিন্তার মধ্যে থেকে যতটুকু ভালো করা যায় পেশাগত এবং ব্যক্তি জীবনে। এটাই জীবনের সফলতা। আমি অভিনয়টা শেখার চেষ্টা করছি, এ চেষ্টাটা প্রতিদিন প্রতিনিয়ত অব্যাহত রাখতে চাই। সবার যে ভালোবাসা পাই তাতে মাঝে মাঝে এটাই মনে হয় যে, কিছুই তো করতে পারিনি, তবু ভালোবাসার প্রতি অসীম শ্রদ্ধা, কৃতজ্ঞতা।’

সাইমন মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিতজান্নাত’ সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য প্রথম সেরা অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা