× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জরিমানার কবলে ব্রিটনি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৩ ১০:৩৫ এএম

আপডেট : ১৬ অক্টোবর ২০২৩ ১০:৪৪ এএম

জরিমানার কবলে ব্রিটনি

হলিউডের জনপ্রিয় পপতারকা ব্রিটনি স্পিয়ার্স। পেশাগত জীবনে সফল ব্রিটনির ব্যক্তিগত জীবন বরাবরই বিতর্কিত। প্রায়শই ব্যক্তিজীবন নিয়ে আলোচনায় থাকেন তিনি। এবার নিয়ম ভাঙার দায়ে পুলিশি ঝামেলায় পড়লেন এ সংগীতশিল্পী।

কিছুদিন আগে ট্রাফিক নিয়ম ভঙ্গ করার জন্য ব্রিটনির বিরুদ্ধে অভিযোগ করে পুলিশ। এজন্য তাকে লাখ টাকারও বেশি জরিমানা গুনতে হয়েছে। এমনটাই জানাচ্ছে মার্কিন গণমাধ্যম।

বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, গত মাসে দুটি অপরাধ করেছেন ৪১ বছর বয়সি এ পপতারকা। যার ফলস্বরূপ তাকে ১১৪০ ডলার জরিমানা পরিশোধ করতে হয়েছে। এর মধ্যে একটি গাড়ির বৈধ লাইসেন্স না থাকার জন্য এবং বীমার প্রমাণ প্রদান করতে ব্যর্থ হওয়া।

তবে ব্রিটনির অ্যাটর্নি ম্যাথিউ রোজেনগার্ট বলেছেন, ব্রিটনির সর্বদা লাইসেন্স এবং বীমা ছিল। এমনকি আদালতকে দেওয়া সাক্ষ্যেও ব্রিটনি বলেন, ‘আমি চাই এসব ঝামেলা শেষ হোক। আমি জরিমানা দিয়ে দিয়েছি। তবু মামলা কেন চলছে। আমি চাই আমার গাড়ি নিয়ে মুক্ত বাতাসে ঘুরে বেড়াতে।’

এদিকে, মুক্তি পেতে যাচ্ছে ব্রিটনির স্মৃতিচারণমূলক বই ‘দ্য ওমেন ইন মি’। স্পিয়ার্সের লেখা এ বইটির ভূমিকা পড়বেন লেখক নিজেই। আর বাকিটা পড়ে শোনাবেন অস্কার মনোনয়নপ্রাপ্ত অভিনেত্রী মিশেল উইলিয়ামস। বইটির প্রকাশকের পক্ষ থেকে জানানো হয়েছে, সংগীত আর প্রেমের যে শক্তি, সেই আলোই ছড়াবে ব্রিটনি স্পিয়ার্সের স্মৃতিকথা। একজন নারীর নিজের গল্প নিজের মতো করে বলতে পারার গুরুত্বকে তুলে ধরা হয়েছে লেখনীর মাধ্যমে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা