× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চৌধুরী অ্যান্ড সন্স নাটকে তারা তিনজন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৩ ১৬:১২ পিএম

আপডেট : ১৪ অক্টোবর ২০২৩ ১৭:১৩ পিএম

চৌধুরী অ্যান্ড সন্স নাটকে তারা তিনজন

এ সময়ে জুটিবদ্ধ হয়ে একের পর এক নাটকে অভিনয় করছেন এই প্রজন্মের জনপ্রিয় দুই অভিনয়শিল্পী নিলয় আলমগীর ও তানিয়া বৃষ্টি। সম্প্রতি তারা নতুন একটি নাটকে অভিনয় করেছেন। নাটকের নাম ‌‘চৌধুরী অ্যান্ড সন্স’। নাটকটির গল্প, চিত্রনাট্য ও পরিচালনা তৌফিকুল ইসলামের। স্ক্রিপ্ট পাপ্পুরাজের। 

এরই মধ্যে উত্তরার বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে নিলয় আলমগীর বলেন, ‘আমি আর তানিয়া বৃষ্টি এরই মধ্যে বেশ কয়েকটি নাটকের কাজ শেষ করেছি। কয়েক দিন আগেই এসআর মজুমদারের একটি নাটকের কাজ শেষ করেছি। পাশাপাশি এ নাটকটির কাজও শেষ করেছি। সামনেও বৃষ্টির সঙ্গে আরও বেশকিছু কাজ আছে। আমার সঙ্গে বৃষ্টির যে কাজগুলো সম্পন্ন হয়েছে এবং সামনেও আছে, প্রতিটিরই গল্প ডিফরেন্ট। চৌধুরী অ্যান্ড সন্স একটি পারিবারিক গল্পের নাটক।’ 

তানিয়া বৃষ্টি বলেন, ‘আমরা চেষ্টা করেছি একটি উপভোগ্য নাটকে অভিনয় করতে। এখন কিন্তু যেকোনো নাটকে কাজ করার আগে গল্পটা ভালো হওয়া জরুরি। সেদিক থেকে এই নাটকের গল্প দারুণ। সবার মন ছুঁয়ে যাবে বলেই প্রত্যাশা করছি।’ 

এ নাটকে নিলয়-তানিয়ার সঙ্গে আরও অভিনয় করেছেন শাহেদ শাহরিয়ার। তিনি বলেন, ‘আমি যখন সালাহউদ্দিন লাভলু ভাইয়ের সঙ্গে কাজ করি তখন তিনি আমাকে নিলয় ভাইয়ের হাতে তুলে দিয়েছেন বলা চলে। শিক্ষক হিসেবে লাভলু ভাইকে পেয়েছি, বড় ভাই হিসেবে নিলয় ভাইকে পেয়েছি। যে কারণে দুজনের কাছ থেকে অভিনয়ে স্কুলিংটা আমি খুব ভালো পাচ্ছি। নিলয় ভাই ও তানিয়া বৃষ্টির সঙ্গে কাজ করে ভালো লাগছে। এবার আমাদের নাটকটি দর্শকের ভালো লাগলেই আমরা সফল হব।’ 

সাম্প্রতিক সময়ে নিলয় ও বৃষ্টি অভিনীত উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে ‘ধান্দাবাজ’, ‘লোকাল জামাই’, ‘মিস্টার কিপটা’, ‘বন্ধু নাকী শত্রু’, ‘আমি বাঁচতে চাই না’, ‘গল্পটা পুরোনো’, ‘বডিগার্ড’ ইত্যাদি। শাহেদ শাহরিয়ার অভিনীত এ সময়ের দর্শকপ্রিয় নাটকের মধ্যে রয়েছে ‘ভালোবাসি তোমায়’, ‘বউয়ের চেয়ে শত্রু ভালো’, ‘ক্রাশ যখন রুমমেট’, ‘লেডিস রুম’, ‘মুডি টিচার’ ইত্যাদি।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা