× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রকাশ হলো ফাহমিদা নবীর গান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৩ ১৬:১১ পিএম

আপডেট : ১৪ অক্টোবর ২০২৩ ১৭:১৩ পিএম

প্রকাশ হলো ফাহমিদা নবীর গান

বাংলাদেশের সংগীতাঙ্গনকে আরও সমৃদ্ধ করতে এবং প্রতিনিয়ত নতুন নতুন মৌলিক গান প্রকাশে বেশ কয়েক বছর ধরে কাজ করে যাচ্ছে রঙ্গন মিউজিক। প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত নতুন নতুন নাটক, গান প্রকাশিত হচ্ছে। মূলত শুদ্ধ সংগীত প্রচার ও প্রসারের লক্ষ্যেই কাজ করে যাচ্ছে রঙ্গন মিউজিক। সেই সঙ্গে ভালো ভালো গল্পের নাটক অর্থাৎ সমাজে বিভিন্ন ধরনের বার্তা প্রধানের লক্ষ্যেও নাটক নির্মাণ করে যাচ্ছে।

সর্বশেষ এই প্রতিষ্ঠান একটি সিনেমাও প্রযোজনা করেছে প্রথমবারের মতো। নাম ‘প্রহেলিকা’। এটি নির্মাণ করেছেন চয়নিকা চৌধুরী। এই প্রযোজনা সংস্থার শুরু থেকেই দেশবরেণ্য সংগীতশিল্পী ফাহমিদা নবী সঙ্গে আছেন। এরই মধ্যে এখান থেকে ফাহমিদা নবীর বেশকিছু গান প্রকাশিত হয়েছে। গেল ১২ অক্টোবর তার আরও একটি নতুন গান প্রকাশিত হয়েছে। গানের শিরোনাম ‘স্মৃতির দরজায়’। গানটি যথারীতি লিখেছেন জামাল হোসেন, সুর-সংগীত করেছেন ফাহমিদা নবীর ভাই পঞ্চম। এই গানের মিউজিক ভিডিও করেছেন সৈকত রেজা, এতে ফাহমিদা নবীর সঙ্গে মডেল হয়েছেন আসাদুজ্জামান। 

গানটির প্রকাশ উপলক্ষে গেল এক ঘরোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত জামাল হোসেন বলেন, ‘একের পর এক মৌলিক গান প্রকাশ করাই ছিল রঙ্গন মিউজিকের মূল লক্ষ্য। সেই লক্ষ্য সামনে রেখেই এখনও আমরা পথ চলছি। আমরা গানকে, গানের শিল্পীকে সম্মান করি। সেই ধারাবাহিকতায় আমরা ফাহমিদা নবী আপাকে পরম শ্রদ্ধা জানাই। সেই সঙ্গে আমাদের পথচলায় যুক্ত হলেন পঞ্চম। এটাও আমাদের ভালো লাগার। গান থেকে কিন্তু খুব বেশি যে প্রাপ্তি আছে আমাদের তা কিন্তু নয়। তারপরও আমরা গানের সঙ্গে থাকব, সবার অনুপ্রেরণা চাই।’ 

ফাহমিদা নবী বলেন, ‘জামাল ভাই যতটা ভালো লেখেন আমার কাছে মনে হয় তিনি তার চেয়েও ভালো একজন মানুষ। আমি মুহিনের হাত ধরেই রঙ্গন মিউজিকের সঙ্গে সম্পৃক্ত হই। স্মৃতির দরজায় গানটির কথা পড়েই আমি পঞ্চমকে গানটি সুর করতে বলি। গানটি ঘিরে যে প্রত্যাশা করেছিলাম, পঞ্চম যেন ঠিক তাই করেছে। পঞ্চম যে কী অসাধারণ সুর করেছে, সংগীত করেছে, তা জানতে হলে গানটি শুনতে হবে। জামাল ভাই আমাদের সবাইকে নিয়ে এগিয়ে যেতে চান। তার মতো ধারককে আমরা হারাতে চাই না। গানের কথা, সুর এককথায় দারুণ। আমি কেমন গেয়েছি জানি না।’ 

এই আয়োজনের উপস্থাপনা করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী মুহিন খান।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা