× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হৃদয় কাঁদছে জিজির

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ অক্টোবর ২০২৩ ২২:৪৫ পিএম

মার্কিন সুপার মডেল জিজি হাদিদ।

মার্কিন সুপার মডেল জিজি হাদিদ।

ইসরায়েল-ফিলিস্তিনে চলমান যুদ্ধ পরিস্থিতিতে বিশ্ব এখন দুই ভাগে বিভক্ত। ইসরায়েল-ফিলিস্তিন প্রসঙ্গ এখন সামাজিক মাধ্যমে ট্রেন্ডিং। এ প্রসঙ্গে সরব হলিউড তারকারাও। তবে ফিলিস্তিনের নিরীহ জনগণের জন্য ভিক্টোরিয়া মডেল জিজি হাদিদের পোস্ট সবার নজর কেড়েছে।

মার্কিন সুপার মডেল জিজি হাদিদের বাবা মোহাম্মদ হাদিদ একজন ফিলিস্তিনি। সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে মঙ্গলবার ফিলিস্তিনের মানুষের জন্য সহানুভূতি প্রকাশ করেছেন। লিখেছেন, ‘ফিলিস্তিনিদের সংগ্রাম এবং দখলদারিত্বে থাকা হৃদয়বিদারক জীবনের জন্য জানাই গভীর সহানুভূতি।’ তিনি সঙ্গে জুড়ে দেন, ‘এই অযৌক্তিক ট্র্যাজেডির কারণে ক্ষতিগ্রস্ত এবং প্রতিদিন যেই নির্দোষ জীবনগুলো এই সংঘাত কেড়ে নেয়; যাদের বেশিরভাগই শিশু, তাদের কথা ভাবছি। বারুদের গন্ধে তাদের জীবন এভাবে বছরের পর বছর কেটে যাচ্ছে। তারা পৃথিবীর আলো-বাতাসের গন্ধ দিন দিন ভুলে যাচ্ছে। আমি এর শেষ চাই। মানুষের জীবন নিয়ে এমন রক্তক্ষয়ী খেলা বন্ধ হোক। ফিলিস্তিনিদের ভয়াবহতা দেখে আমার হৃদয় কাঁদছে।’

৩০ বছর বয়সি এই মডেল ফিলিস্তিনি বংশোদ্ভূত হলেও ইসরায়েলের কোনো ক্ষতি চান না বলে জানিয়ে আরও লেখেন, ‘আমার ইহুদি বন্ধুদের জানাতে চাই, ফিলিস্তিনিদের নিয়ে আশা এবং স্বপ্ন দেখলেও আমি ইহুদিদের কোনো ক্ষতি হোক, তা চাই না।’

গত শনিবার ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস আকাশ ও স্থলপথে আক্রমণ করে ইসরায়েলিদের ওপর। এতে কয়েক শতাধিক মানুষ নিহত হয়। এ ঘটনায় পাল্টা হামলা চালায় ইসরায়েল। দুই পক্ষের লড়াইয়ে এ পর্যন্ত প্রায় দুই হাজার মানুষ নিহত হয়েছে। জিজি ছাড়াও হামাস-ইসরায়েল যুদ্ধে উভয় পক্ষের নিরীহ মানুষের ক্ষতির কথা ভাবছেন হলিউড অভিনেতা ডোয়াইন জনসন ও কানাডিয়ান পপতারকা জাস্টিন বিবার। যুদ্ধ বন্ধের দাবিতে তারাও সরব হয়েছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা