× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আয়ুষ্মান খুরানার বাজিমাত

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২২ ১৬:০৭ পিএম

আপডেট : ১৯ অক্টোবর ২০২২ ১৬:১৫ পিএম

আয়ুষ্মান খুরানার বাজিমাত

বলিউডে বেশ দাপটের সঙ্গে অভিনয় করছেন আয়ুষ্মান খুরানা। ইতোমধ্যে অনেক ভক্ত জুটিয়ে ফেলেছেন তিনি। আর এই অভিনেতার সিনেমা মানেই ব্যতিক্রমী কিছু। সম্প্রতি তার অভিনীত ‘ডক্টর জি’ ছবিটি আবারও তাই প্রমাণ করল। ছবিটি গত ১৬ অক্টোবর পর্যন্ত শুধু ভারতেই আয় করেছে ১৪.৫৯ কোটি রুপি। ছবিতে আয়ুষ্মানের বিপরীতে ছিলেন রকুলপ্রীত সিং।

সম্প্রতি এক সাক্ষাৎকারে আয়ুষ্মান জানিয়েছেন, ভবিষ্যতেও এই ধরনের ছবিতে কাজ করার ইচ্ছা রয়েছে তার। অভিনেতার কথায়, আমি মনে করি সিনেমা মানুষের জীবনকে বদলাতে পারে। আর তা অবশ্যই প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া উচিত। এতে তা আরও বেশি লোকের কাছে পৌঁছবে। একটা সময় তো ওটিটি-তে আসবেই।

ছবিটিতে আয়ুষ্মান একজন মেডিকেল ছাত্রের ভূমিকায় অভিনয় করেছেন। এ ছাড়াও ছবিটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শেফালি শাহ আর শিবা চাড্ডা।

এরপর আয়ুষ্মানকে দেখা যাবে ‘ড্রিম গার্ল টু’ ছবিতে। তার বিপরীতে রয়েছেন অনন্যা পাণ্ডে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরের ঈদে মুক্তি পাবে ছবিটি।


প্রবা/টিএম/তৌহিদ

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা