× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভালোবেসে ক্যাটরিনাকে যে নামে ডাকেন ভিকি

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২২ ১৬:০১ পিএম

ভালোবেসে ক্যাটরিনাকে যে নামে ডাকেন ভিকি

বলিউডের তারকা দম্পতি ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। গেলো ডিসেম্বরে বিয়ের পর থেকেই খোশ মেজাজে সংসার করছেন নায়িকা।

সম্প্রতি ফোন ভূত ছবির প্রচারণায় হাজির হন ক্যাটরিনা। তার সঙ্গী হয়েছিলেন অভিনেতা সিদ্ধান্ত চতুর্বেদী ও ঈশান খট্টর। এ সময় স্বামীর এক গোপন তথ্য ফাঁস করেন নায়িকা।

ক্যাটরিনাকে ভালোবেসে ভিকি কী নামে ডাকেন, সেটি জানতে অনুরাগীদের আগ্রহের কমতি নেই। ভিকিপত্নী এবার সেটিই প্রকাশ করেছেন। তবে এমন অদ্ভুত নাম জেনে ক্যাটরিনা ভক্তরা হেসে কুটিকুটি খাচ্ছেন।

ক্যাটরিনা জানান, ভিকি তাকে ভালোবেসে "প্যানিক বাটন" নামে ডাকেন।

এমন নামে ডাকার কারণ ব্যাখ্যা করে নায়িকার ভাষ্য, নানা কারণে তার প্যানিক করার অভ্যাস। আর স্ত্রীর এমন স্বভাবের কারণেই তাকে ‘প্যানিক বাটন নামে ডাকেন ভিকি।

প্রসঙ্গত, ক্যাটরিনার মন জয় করেই তাকে জীবনসঙ্গিনী করেছেন ভিকি। গত বছরের ৯ ডিসেম্বর ভারতের যোধপুরের সোয়াই মাধোপুর জেলার সিক্স সেন্সেস বারওয়ারা ফোর্টে বসেছিল এই তারকা দম্পতির রাজকীয় বিয়ের আসর। রাজকীয় মণ্ডপে অগ্নি সাক্ষী রেখে সাত পাক ঘুরেছেন তারা।

প্রবা/টিএম 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা