× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আমির খান ও তার মেয়ে কয়েক বছর ধরে মানসিক থেরাপি নিচ্ছেন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ অক্টোবর ২০২৩ ১৮:৪৬ পিএম

আপডেট : ১০ অক্টোবর ২০২৩ ১৮:৫৮ পিএম

আমির খান ও তার মেয়ে কয়েক বছর ধরে মানসিক থেরাপি নিচ্ছেন

আমির খান ও তার মেয়ে কয়েক বছর ধরে মানসিক থেরাপি নিচ্ছেন বলে জানিয়েছেন। বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইনস্টাগ্রামে বিশেষ ভিডিও প্রকাশ করেছেন বলিউড অভিনেতা আমির খান ও তার মেয়ে আয়রা। প্রকাশিত ভিডিওতে মানসিক স্বাস্থ্যের গুরুত্ব ও বিষন্নতার সঙ্গে লড়াই নিয়ে কথা বলেছেন বলিউড লিজেন্ড আমির খান।

তিনি বলেন, 'আমাদের জীবনে এমন কিছু কাজ আছে যা আমরা নিজেরা করতে পারি না। এই ধরনের কাজের জন্য অন্যের সাহায্য নিতে হয়। আমরা এমন কারো কাছে যাই যারা বিষয়টি ভালো জানেন। আমরা কোনো অপরাধবোধ ছাড়া বা বিব্রত না হয়ে খুব সহজেই এই ধরনের সিদ্ধান্ত নিয়ে থাকি।'

বাবা-মেয়ের যৌথ এ বার্তায় আয়রা খান বলেন, 'যখন আমাদের মানসিক সাহায্যের প্রয়োজন হয়, আমাদের এমন কারো কাছে পৌঁছানো উচিত যিনি আমাদের সাহায্য করতে পারেন। যিনি এ বিষয়ে প্রশিক্ষিত ও পেশাদার।'

আমির খান বলেন, 'আমি ও আমার মেয়ে কয়েক বছর ধরে মানসিক থেরাপি সেশনে যাচ্ছি। আপনি যদি মনে করেন যে আপনি কোনো মানসিক ট্রমা, স্ট্রেস বা সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন, তাহলে আপনারও উচিত পেশাদার, প্রশিক্ষিত এবং আপনাকে সাহায্য করতে পারে এমন কারো শরনাপন্ন হওয়া। এতে লজ্জার কিছু নেই।'

আমির খান মানসিক সুস্থতা নিয়ে সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে দীর্ঘদিন ধরে কাজ করছেন। এর অংশ হিসেবে ২০২১ সালে তিনি অলাভজনক সংস্থা অগাস্তু ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা