× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

২০ বছর উদযাপনে মেঘদলের কনসার্ট

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১০ অক্টোবর ২০২৩ ১৭:৩৬ পিএম

আপডেট : ১০ অক্টোবর ২০২৩ ১৭:৩৭ পিএম

২০ বছর উদযাপনে মেঘদলের কনসার্ট

চলতি বছর বিশ বছরের মাইলফলক স্পর্শ করেছে দেশের জনপ্রিয় সফট রক ব্যান্ড মেঘদল। উপলক্ষে জমকালো আয়োজনের প্রস্তুতি নিচ্ছেন ব্যান্ডের সদস্যরা। তার আগে একটি একক কনসার্টের আয়োজন করবে ব্যান্ডটি।

আগামী ১৩ অক্টোবর রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে মেঘদলের একক কনসার্ট। কনসার্টের শিরোনামশরতে মেঘদল’। টিকিট সংগ্রহের মাধ্যমে শ্রোতারা এই আয়োজন উপভোগ করতে পারবেন। টিকিটের সঙ্গে উপহার হিসেবে থাকছেশরতে মেঘদল’ কনাসার্টের একটি পোস্টার; যার ডিজাইন করেছেন সব্যসাচী মিস্ত্রি এবং আর্ট করেছেন সৌরভ সরকার।

আয়োজন নিয়ে মেঘদল ব্যান্ডের কণ্ঠশিল্পী মেজবাউর রহমান সুমন বলেন, ‘অনেক দিন একক কনসার্ট করার সুযোগ হয়নি আমাদের। বেশিরভাগ কনসার্টই ছিল বিভিন্ন ব্যান্ডের সঙ্গে। যেখানে থেকে ৭টির বেশি গান পরিবেশনের সুযোগ ছিল না। সে কারণেই অনেক দিন পর একক কনসার্টের আয়োজন। এতে থাকছে নতুন পুরোনো মিলিয়ে ২৫টি গানের পরিবেশনা। যারা মেঘদলের ভক্ত, অনুরাগী কনসার্টটি তাদের প্রত্যাশা পূরণ করবে বলেই আশা করছি। সুমন আরও জানান, চলতি বছর পথচলার দুই দশক পূর্ণ হয়েছে মেঘদলের।

সময় সুমন আরও জানান, শিগগিরই একটি সংগীত উৎসবের মধ্য দিয়ে দুই দশক পূর্তি উদযাপন করবেন তারা। একই সঙ্গে নতুন অ্যালবামঅ্যালুমিনিয়ামের ডানা’র পাশাপাশি অ্যালবাম কালেক্টরদের জন্য একটি ভিনাইল রেকর্ড অ্যালবাম প্রকাশের পরিকল্পনাও রয়েছে তাদের। আর সবকিছুর প্রাথমিক আয়োজন হিসেবেইশরতে মেঘদল’ কনসার্টের পরিকল্পনা।

অ্যালুমিনিয়ামের ডানাঅ্যালবামে মোট ১০টি গান থাকবে। এর মধ্যে বেশ কিছু গান ইতোমধ্যেই প্রকাশ হয়েছে। বাকি গান বছরই প্রকাশ করা হবে।

মেঘদলের বর্তমান লাইনআপÑ শিবু কুমার শীল (কথা, সুর, কণ্ঠ), মেজবাউর রহমান সুমন (কথা, সুর, কণ্ঠ), রাশিদ শরীফ শোয়েব (কণ্ঠ, সুর, গিটার), আমজাদ হোসেন (ড্রামস), এমজি কিবরিয়া (বেজ গিটার), তানভীর দাউদ রনি (কিবোর্ড) সৌরভ সরকার (বাঁশি, ক্লারিনেট, স্যাক্সোফোন)

 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা