× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রবাসীদের নিয়ে নির্মিত শর্টফিল্মে ওমর সানি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১০ অক্টোবর ২০২৩ ১৫:৫১ পিএম

আপডেট : ১০ অক্টোবর ২০২৩ ১৬:০৮ পিএম

প্রবাসীদের নিয়ে নির্মিত শর্টফিল্মে ওমর সানি

চলছে ক্রিকেট বিশ্বকাপ ২০২৩। অংশ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। এরই মধ্যে আফগানিস্তানের বিপরীতে জয়ও ছিনিয়ে নিয়েছে দামাল ছেলেরা। সেই জয় উদযাপন আর ক্রিকেট দলকে উৎসাহ জানাতে দেশের অন্যতম ফুড প্রোডাক্টস্ প্রস্তুতকারী প্রতিষ্ঠান স্টার লাইন ফুড প্রোডাক্টস লিমিটেডের প্রযোজনায় নির্মিত হয়েছে একটি শর্টফিল্ম। প্রবাসীদের নিয়ে নির্মিত সেই শর্টফিল্মের গল্পে দেখা গেছে নব্বই দশকের জনপ্রিয় তারকা ওমর সানিকে।

গল্পটি এগিয়েছে প্রবাসীদের নিয়েই। যেখানে একদল শ্রমিক কাজ করে মোটর গ্যারেজে। এইসব বাংলাদেশি শ্রমিকদের বাংলাদেশ ক্রিকেটের প্রতি ভালোলাগা ও ভালোবাসা প্রকাশ পেয়েছে তিন মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডের এই ভিডিওচিত্রে। 

স্টারলাইন ফুড প্রোডাক্টস লিমিটেডের ফেসবুক পেজে গত  ৯ অক্টোবর শর্টফিল্মটি মুক্তি দেওয়া হয়।  মুক্তির পর থেকে লাখ লাখ ভিউয়ের পাশাপাশি শেয়ার ও ইতিবাচক মন্তব্য করে দর্শকেরা ছড়িয়ে দিয়েছেন। শর্টফিল্মে ওমর সানির পাশাপাশি অভিনয় করেছেন কনটেন্ট ক্রিয়েটর শামিম আহমেদসহ একঝাঁক নতুন মুখ। 

নাইনটি কিডসের প্রোডাকশন হাউসের পরিচালক শাফায়েত হোসেন শাওন পরিচালিত শর্টফিল্মটি এরই মধ্যে স্টারলাইন ফুড প্রোডাক্টসের ফেসবুক পেজে ৮ হাজার শেয়ার, ৫ হাজার কমেন্টস ও ৩ লাখ লাইকে ছড়িয়ে পড়েছে। যা প্রতিদিনই বাড়ছে। বিভিন্নজন শর্টফিল্মটি দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। ভূয়সী প্রশংসা করেছেন।

স্বল্পদৈর্ঘ্য এ ফিল্মটি নিয়ে অভিনেতা ওমর সানি বলেন, ‘প্রবাসে থাকলেও যে তাদের বাংলাদেশ ক্রিকেট দল নিয়ে একইরকম আবেগ সেটাই ফুটিয়ে তোলা হয়েছে। সবার কাছ থেকে খুব ইতিবাচক সাড়া পাচ্ছি। বাংলাদেশ ক্রিকেট দলের জন্য শুভ কামনা। 

স্টার লাইন ফুড প্রোডাক্টস লিমিটেডের পরিচালক মাঈন উদ্দিন বলেন, ‘বাংলাদেশ ক্রিকেট দলের প্রতি আপামর জনগণের ভালোবাসা আছে। আবেগ আছে। একইভাবে প্রবাসীদেরও আছে। তাদের ভালোবাসা ছড়িয়ে দিতেই আমরা এই উদ্যোগ নিয়েছি। পাশাপাশি বাংলাদেশ দলের জন্য শুভকামনা জানাই।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা