প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৩ ১১:২৭ এএম
আপডেট : ১০ অক্টোবর ২০২৩ ১২:০৪ পিএম
বলিউড অভিনেতা শাহরুখ খানের নিরাপত্তা আরও জোরদার করল মহারাষ্ট্র সরকার। কয়েক দিন ধরে লাগাতার হত্যার হুমকি পাওয়ার পর থেকে তাকে ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা নিচ্ছে মহারাষ্ট্র সরকার।
বলিউড বাদশাহ শাহরুখ খানের পক্ষ থেকে মহারাষ্ট্র সরকারের কাছে একটি চিঠি দেওয়া হয়। সেখানে জানানো হয় পাঠান ও জওয়ান মুক্তির পর থেকে হুমকি পাচ্ছেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, শাহরুখের সেই অভিযোগের ভিত্তিতে এবার নিরাপত্তা আরও বৃদ্ধি করেছে মহারাষ্ট্র সরকার। এবার থেকে ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পাবেন শাহরুখ খান। নিরাপত্তার অংশ হিসেবে শাহরুখ খান সর্বদা তার দেহরক্ষী হিসেবে ছয়জন পুলিশ কমান্ডো পাবেন।