× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইকবালের ‘ডেডবডি’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১০ অক্টোবর ২০২৩ ১০:৩৩ এএম

আপডেট : ১০ অক্টোবর ২০২৩ ১০:৩৬ এএম

ইকবালের ‘ডেডবডি’

নতুন সিনেমার ঘোষণা দিলেন প্রযোজক, পরিচালক এমডি ইকবাল। মহরতের মাধ্যমে তার নতুন সিনেমা ‘ডেডবডি’ নির্মাণের ঘোষণা দেন তিনি। আগামী রোজার ঈদে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে জানান পরিচালক।

ইকবাল বলেন, ওমর সানী বলেছেন সিনেমাটি নিয়ে ঈদে আসতে। আমি তো প্রায় ঈদেই আসি। আগামী ঈদেও আসব নতুন সিনেমা নিয়ে। মহরত অনুষ্ঠানে সিনেমার কলাকুশলী ছাড়াও উপস্থিত ছিলেন প্রযোজক সমিতির সাবেক সভাপতি খোরশেদ আলম খসরু, সাধারণ সম্পাদক সামসুল আলম, প্রযোজক ও ফিল্ম ক্লাবের সভাপতি গোলাম কিবরিয়া লিপু, প্রযোজক, পরিবেশক, পরিচালক ও  অভিনেতা নাদের খানসহ অনেকে।

এমডি ইকবাল পরিচালিত সিনেমাটিতে অভিনয় করবেন ওমর সানী, শ্যামল মওলা, জিয়াউল হক রোশান, রাশেদ মামুন অপু, কলকাতার অভিনেত্রী অন্বেষা রায় এনি ও মিষ্টি জাহান প্রমুখ। ১০ অক্টোবর থেকে শুরু হবে এর শুটিং।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা