× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিরক্ত তাপসী

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৩ ১১:৫২ এএম

আপডেট : ১০ অক্টোবর ২০২৩ ০০:১৩ এএম

বিরক্ত তাপসী

বলিউড অভিনেত্রী তাপসী পান্নু। এ বছর মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘ডাঙ্কি’। সেখানে তিনি বলিউড বাদশাহ শাহরুখ খানের সঙ্গে প্রথমবারের মতো অভিনয় করেছেন। ধারণা করা হচ্ছে, সিনেমাটি তাপসীর ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেবে।

তাপসী পান্নুসহ সিনেমার সব কলাকুশলী ইতোমধ্যেই তাদের কাশ্মির মিশন শেষ করেছেন। দীর্ঘ সময় ধরে কাশ্মিরের বিভিন্ন শহরে সিনেমার শুটিং হয়েছে। সেখান থেকে গত ৭ অক্টোবর মুম্বাই ফিরেন তাপসী। তার ফেরার খবর আগেই নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেন বলিউড এই অভিনেত্রী। এরপরই মুম্বাই এয়ারপোর্টে পাপারাজ্জিদের উপস্থিতি লক্ষ করা যায়। যার ফলে বিমানবন্দর থেকে তাপসী বের হওয়ার সময় তাকে শত শত ক্যামেরা ঘিরে ফেলে; যা দেখে রীতিমতো চিৎকার করতে থাকেন পিঙ্কখ্যাত এই অভিনেত্রী। সেই ভিডিও ইতোমধ্যেই নেট দুনিয়ায় ভাইরাল।

পিঙ্কভিলার এক ভিডিওতে দেখা যায়, তাপসী ক্যামেরাম্যানদের উদ্দেশ্য করে চিৎকার করছেন। তাদের বলছেন, ‘আমি অনেক ক্লান্ত। আমাকে আপনারা একটু বের হতে দিন। ক্যামেরার সামনে বলার মতো আমার কাছে তেমন কিছু নেই। আমি বিরক্তবোধ করছি।’ এই কথাগুলো তাপসী চিৎকার করে বললেও তাকে সবাই ঘিরে ধরে।

‘ডাঙ্কি ফ্লাইট’ বিষয়কে কেন্দ্র করে এ সিনেমার চিত্রনাট্য। বিদেশের মাটিতে পাকাপাকিভাবে বসবাস করার জন্য অনেকগুলো দেশ ঘুরে কিছু মানুষ একটা দেশে থাকার ব্যবস্থা করেন। সেই পদ্ধতি সম্পূর্ণ বেআইনি। মার্কিন মুলুক এবং কানাডায় থাকার জন্য প্রায়ই এই পথ বেছে নেন তরুণ-তরুণীরা। সে রকমই কিছু দেখা যাবে ‘ডাঙ্কি’তে।

আগামী ক্রিসমাসে (২২ ডিসেম্বর) মুক্তি পাবে শাহরুখের ‘ডাঙ্কি’। অন্যদিকে ডাঙ্কিতে প্রথমবার শাহরুখের সঙ্গে কাজ করছেন নির্মাতা রাজকুমার হিরানি। শাহরুখ খানের নায়িকা হচ্ছেন তাপসী পান্নু। সিনেমায় আরও রয়েছেন ধর্মেন্দ্র ও ভিকি কৌশল গুরুত্বপূর্ণ চরিত্রে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা