× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সময় এসেছে সুস্মিতার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৩ ১০:৪৬ এএম

আপডেট : ০৮ অক্টোবর ২০২৩ ১৩:৫৬ পিএম

সময় এসেছে সুস্মিতার

ভারতের সাবেক বিশ্বসুন্দরী সুস্মিতা সেন। অভিনয়ে এখন আর সেভাবে দেখা যায় না তাকে। বছরে বেছে বেছে দুয়েকটি কাজ করেন। বছর এখনও তার নতুন কোনো সিনেমা মুক্তি পায়নি। নতুন সিনেমা মুক্তির সম্ভাবনাও নেই। তবে বছর শেষে আসবে তার ওয়েব সিরিজ আরিয়ার তৃতীয় সিজন।

বলিউডের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিআরিয়া’। ২০২০ সালে সিরিজের প্রথম পর্ব ডিজিটাল প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পেয়েছিল। ক্রাইম থ্রিলার ধাঁচের সিরিজটি সে বছর বেশকিছু পুরস্কার জয়ের পাশাপাশি দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলে। ওয়েব সিরিজে অভিনয়ের জন্য ২০২১ সালে ফিল্মফেয়ারে ডিজিটাল বিভাগে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে নেন সুস্মিতা। সেই ধারাবাহিকতায় ২০২১ সালের ডিসেম্বরে সিরিজটির দ্বিতীয় সিজন মুক্তি পায়। এবার আসছে তৃতীয় সিজন।

সিরিজটির টিজার অক্টোবর রাতে মুক্তি দেওয়া হয়। এর সঙ্গে সঙ্গে জানিয়ে দেওয়া হয় তৃতীয় সিরিজ মুক্তির তারিখ। বছরের নভেম্বরের তারিখ ডিজনি প্লাস হটস্টারে মুক্তি দেওয়া হবে এটি।

টিজারটি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করে সুস্মিতা ক্যাপশনে লেখেন, ‘শেরনি কে লটনে কা ওয়াক্ত গয়া হ্যায়।’ অর্থাৎবাঘিনীর ফিরে আসার সময় হয়ে গেছে।’

সিরিজি দিয়ে ২০২০ সালে ডিজিটাল প্ল্যাটফর্মে নাম লেখান সুস্মিতা। তার অভিনয় দর্শকমহলে ব্যাপক প্রশংসিত হয়। এবারও ভিন্ন এক সুস্মিতাকে দেখতে পাবেন দর্শক, এমনটাই আভাস দিলেন অভিনেত্রী।

রাম মাধবাণী পরিচালিত সিরিজে সুস্মিতা সেন ছাড়াও একাধিক গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন নমিত দাস, মণীশ চৌধুরী, সিকন্দর খের, বিনোদ রাঠৌর।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা