প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৩ ১০:৩২ এএম
আপডেট : ০৭ অক্টোবর ২০২৩ ১০:৪১ এএম
বাংলাদেশের নাট্যাঙ্গনের
নন্দিত দম্পতি মোশাররফ করিম ও রোবেনা রেজা জুঁই ২০০৪ সালের ৭ অক্টোবর বিয়ে করেছিলেন।
আজ তারা সুখেদুখে ১৯টি বছর পূর্ণ করে ২০ বছরে অর্থাৎ দাম্পত্যজীবনের দুই দশকে পদার্পণ
করলেন। মোশাররফ করিম-জুঁই করিম বলেন, ‘১৯টি বছর সুখেদুখে একসঙ্গে পার করেছি আমরা। তবে
কতটা সুখে কতটা দুঃখে অতিবাহিত করেছি সেই হিসাবনিকাশ কখনও করিনি। আলহামদুলিল্লাহ সব
মিলিয়ে আমরা ভালো আছি, সুখে আছিÑ এটাই সবচেয়ে বড় কথা। সবার কাছে আমাদের জন্য, আমাদের
একমাত্র সন্তানের জন্য দোয়া চাই যেন আগামীতেও ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি। আর
ভালো ভালো গল্পের নাটকে অভিনয় করতে পারি।’
মোশাররফ করিম
অভিনীত বেশিরভাগ নাটকই দর্শকসমাদৃত হয়েছে। এখনও তিনি অভিনয়ে নিয়মিত। নাটকে অভিনয়ের
পাশাপাশি সিনেমায়ও অভিনয় করছেন দুই বাংলায়। পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও অভিনয় করছেন।
রোবেনা রেজা জুঁই অভিনীত দুটি কাজ সাম্প্রতিক সময়ে বেশ আলোচনায় এসেছে। একটি সাজিন আহমেদ
বাবুর ‘কপালের লিখন’, অন্যটি ফজলুল সেলিমের ‘বড় বোন’। বিশেষত বড় বোন নাটকে জুঁইয়ের
অনবদ্য অভিনয় দর্শককে মুগ্ধ করেছে, তার অভিনয় দর্শককে কাঁদিয়েছে। এদিকে গেল মাসেই ইউটিউবে
প্রকাশিত হয়েছে মোশাররফ করিম ও জুঁই অভিনীত তাইফুর জাহান আশিক পরিচালিত নাটক ‘সন্দেহবাজ
জামাই’। নাটকটি রচনা করেছেন ফাহরিয়ান চৌধুরী তন্ময়। এ নাটকটিতেও তাদের দুজনের অনবদ্য
অভিনয় দর্শককে মুগ্ধ করেছে। দুজনের আরও একটি নাটক দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছে। সেটি
হলো ফজলুল সেলিমের ‘ভাড়ায় চালিত’। ১৩ জুলাই ইউটিউবে প্রকাশিত এ নাটকটি এখন পর্যন্ত
প্রায় ৮০ লাখ ভিউয়ার্স উপভোগ করেছেন। নাটকটি রচনা করেছেন জুয়েল এলিন।