× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সেরাকণ্ঠের ফাইনালে ১৩ জন, কে হবেন বিজয়ী?

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৩ ১০:২০ এএম

আপডেট : ০৭ অক্টোবর ২০২৩ ১০:৪২ এএম

সেরাকণ্ঠের ফাইনালে ১৩ জন, কে হবেন বিজয়ী?

চ্যানেল আই আয়োজিত গানের প্রতিযোগিতা বিষয়ক দেশের সবচেয়ে বড় রিয়েলিটি শো ‘সেরাকণ্ঠ ২০২৩’। চলতি আসরের সেমিফাইনালে উঠে আসা ২৩ প্রতিযোগী থেকে ফাইনালে ফাইনালে পৌঁছেছেন ১৩ জন। প্রতিযোগিতার বিশেষ বিচারক উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী-সুরকার রুনা লায়লা ও প্রধান দুই বিচারক বরেণ্য রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা ও শ্রোতাসমাদৃত গুণী সংগীতশিল্পী সামিনা চৌধুরীর বিচারে এবং দর্শকের ভোটে যারা সেরাকণ্ঠ ২০২৩-এর ফাইনালে যাওয়ার সৌভাগ্য অর্জন করেছেন তারা হলেন টুশি, আলাউদ্দিন, মাইশা, রনি, রিফাত, মহারাজা, সামির, রিফাত, সিতাব, জারিন, অর্চি, পিজু ও শুভ।

গেল ৩ অক্টোবর ফাইনালে কারা যাচ্ছেন এর রেকর্ডিংয়ের কাজ সম্পন্ন হয় এবং গতকাল তা চ্যানেল আইয়ের পর্দায় প্রচার হয়। সেরাকণ্ঠ ২০২৩-এর প্রকল্পপ্রধান ও পরিচালক ইজাজ খান স্বপন। অনুষ্ঠান উপস্থাপনায় আছেন শান্তা জাহান।

ইজাজ খান স্বপন বলেন, ‘প্রধান দুই বিচারক এবং বিশেষ বিচারকের বিচারের পাশাপাশি এসএমএসের কারণে যারা এগিয়ে ছিলেন তারাই শেষ পর্যন্ত ফাইনালে গেলেন। যারা ফাইনালে যেতে পেরেছেন তাদের জন্য শুভকামনা রইল। দেখা যাক বিজয়ের মুকুট শেষ পর্যন্ত কার মাথায় ওঠে।’

রুনা লায়লা বলেন, ‘যারা ফাইনালে যেতে পারেননি তাদের জন্য আমাদেরও মন খারাপ হয়। কিন্তু একটা নিয়মের মধ্য দিয়ে আমাদের চূড়ান্ত পর্যায় পর্যন্ত এগিয়ে যেতে হয়। সবার জন্যই শুভকামনা রইল।’

সামিনা চৌধুরী বলেন, ‘সেমিফাইনাল পর্যন্ত যারা এসেছেন প্রত্যেকেই খুব ভালো গান। যদি সবাইকে রাখা যেত শেষ পর্যন্ত, তাহলে আমার মতো খুশি হয়তো কেউ হতো না। তার পরও যেহেতু এটা প্রতিযোগিতা, তাই কাউকে না কাউকে বাদ পড়েই যেতে হয়। আসলে তারা আমার সন্তানের মতো। তাদের জন্য অনেক দোয়া।’

এবারের আসরে নারায়ণগঞ্জের মেয়ে টুশি এ নিয়ে পঞ্চমবারের মতো সেরাকণ্ঠতে অংশগ্রহণ করে অবশেষে ফাইনালে যাওয়ার সৌভাগ্য অর্জন করেছেন। তাই টুশি ভীষণ খুশি। প্রতিযোগিতায় সবাই সবার ওস্তাদের নাম বললেও সিতাব তার গানের শিক্ষক ফেরদৌস আরার নাম বলতে পারছিলেন না। কারণ ফেরদৌস আরার নিষেধ ছিল। কিন্তু ফাইনাল রাউন্ডে যাওয়ার আগে সিতাব ফেরদৌস আরার নামটি বলতে বাধ্য হন। তা না হলে যে তার অন্যায় হয়ে যাবে, এমনটাই ছিল সিতাবের উপলব্ধি। তবে অন্তরা, আদির মতো আরও বেশ কয়েকজন বাদ পড়ে যাওয়ায় সবারই ভীষণ মন খারাপ হয়েছে। ইজাজ খান স্বপন জানান, এবারের সেরাকণ্ঠের গ্র্যান্ড ফিনালে যুক্তরাষ্ট্রে হওয়ার কথা রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা