× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রজতজয়ন্তীর কনসার্টে সাবকনসাসের ২৫ গান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৩ ১৭:১৬ পিএম

রজতজয়ন্তীর কনসার্টে  সাবকনসাসের ২৫ গান

দেশের জনপ্রিয় রক ব্যান্ডসাবকনসাস’। ১৯৯৮ সালে স্কুলপড়ুয়া পাঁচ বন্ধু মিলে দেশের ব্যান্ড ইন্ডাস্ট্রিতে যাত্রা শুরু করে। বছরের চলতি মাসে দলটির ২৫ বছর পূর্ণ হলো। সাবকনসাস এখন পর্যন্ত মোট তিনটি অ্যালবাম বের করেছে। ২০০২ সালে প্রকাশিত হয় তাদের প্রথম অ্যালবামমাটির দেহ’।

অ্যালবামেরমাটির দেহ’, ‘মাঝি’, ‘দিল দে’, ‘হে নবী’ গানগুলো তরুণ শ্রোতারা পছন্দ করেছিলেন। সেগুলো আজও বাজে অনেকের মুখে। ২০০৪ সালে আসে দ্বিতীয় অ্যালবামতারার মেলা’। ব্যান্ডের গাওয়াঅহনা’, ‘দুঃখ দুঃখ’, ‘অকারণ’, ‘গাছে কাঁঠাল গোঁফে তেল’ শ্রোতাদের কাছে বেশ জনপ্রিয়তা পায়।

দুই অ্যালবাম প্রকাশ করার পর ব্যান্ডের দুই প্রতিষ্ঠাতা সদস্য জোহান লুকান পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। অনিয়মিত হয়ে পড়ে ব্যান্ডের কার্যক্রম। মাঝে বছর বিরতির পর ২০১৩ সালে তারা প্রকাশ করে তাদের তৃতীয় পূর্ণাঙ্গ অ্যালবামশিল্পের ঘর’। সম্প্রতি তাদেররূপকথার কাব্য’ চতুর্থ অ্যালবামটির চারটি গান তারা তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছে।

এবার তারা প্রথমবারের মতো একক কনসার্ট নিয়ে ভক্ত-শ্রোতাদের সামনে হাজির হচ্ছেন। কনসার্টের শিরোনামআইসসালা সোলো কনসার্ট-১’। কনসার্টটি আগামী ২৭ অক্টোবর রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত মুক্তিযুদ্ধ জাদুঘরে অনুষ্ঠিত হবে। কনসার্টটি আয়োজন করছে জেএ স্টুডিও।

আয়োজকদের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, ‘আইসসালা সোলো কনসার্ট-১’ আয়োজনের মধ্য দিয়ে আমরা আমাদের স্বপ্ন পূরণ করতে যাচ্ছি। কারণ এই কনসার্টে দেশের জনপ্রিয় একটি ব্যান্ড তাদের ২৫ বছর উদযাপন করতে যাচ্ছে। এমন একটি গর্বিত আয়োজনের সঙ্গে থাকতে পেরে জেএ স্টুডিওর সবাই গর্বিত। আপনারা পরিবার, বন্ধু, সহকর্মীদের সঙ্গে আগামী ২৭ অক্টোবর রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘরে চলে আসুন। আমরা একসঙ্গে দিনটি উদযাপন করব।’

কনসার্টে ব্যান্ড সাবকনসাস তাদের চতুর্থ অ্যালবামরূপকথার কাব্য’-এর ৬টি নতুন গান পরিবেশন করবে। ছাড়া মঞ্চে অ্যালবামটির আনুষ্ঠানিক ঘোষণাও আসবে। নিজেদের ২৫ বছর উদযাপন নিয়ে ব্যান্ডের ভোকালিস্ট গিটারিস্ট জোহান প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘আমাদের প্রথম সোলো কনসার্ট নিয়ে আমরা সবাই খুব উচ্ছ্বসিত। এবারের কনসার্টটি আমরা একটু ছোট পরিসরে করতেছি। আমাদের ইচ্ছে আছে আগামী বছর দেশের বিভিন্ন জেলায়আইসসালা সোলো কনসার্ট-১’ থেকে শুরু করে, , , করার ইচ্ছে আছে। আমরা আগামীতে সিরিজ আকারে কনসার্টটি করব। ছাড়া শুধুই বাংলাদেশ নয়। দেশের বাইরেও আমাদের সিরিজ কনসার্ট করার ইচ্ছে রয়েছে।’

এই প্রথম সোলো কনসার্টে দর্শকদের সামনে আসবে সাবকনসাস। দর্শকদের জন্য মোট ৪০০ টিকিট রাখা হয়েছে। বিষয়ে জোহান বলেন, ‘আমাদের ২৫ বছর উদযাপনে দর্শকদের জন্য মোট ২৫টি গান পরিবেশনা করা হবে; যা আগামী বছর থেকে কন্টেন্ট আকারে আমাদের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হবে। গানগুলোর মধ্যে ১৯টি গান পুরোনো। বাকি ৬টি গান চতুর্থ অ্যালবামের নতুন গান। একদম নতুন। আশা করছি ভক্তদের সঙ্গে অনেক সুন্দর একটি সময় কাটবে।’

কনসার্টে প্রবেশ মূল্য ধার্য করা হয়েছে হাজার টাকা। ২৭ অক্টোবর দুপুর ২টায় সবার জন্য গেট খুলে দেওয়া হবে। কনসার্ট শুরু হবে বিকাল ৩টা ৩০ মিনিটে। শেষ হবে রাত ৮টায়।

সাবকনসাস ছাড়াও আইসসালা সোলো কনসার্ট-- পারফর্ম করবে বাংলা ফাইভ, ফ্লেম, নওশিন বৃন্তে, টর্চার গোরেগ্রাইন্ডার ডিজে স্যাম। অনলাইনে গেটসেটরক ডটকম থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন শ্রোতারা।

২০০২ সালেসাবকনসাস’ রিয়েলিটি শোস্টার সার্চ’- সেরা ব্যান্ড হয়। দলটির জোহান হন সেরা গিটারিস্ট। এই প্রতিযোগিতা থেকে তাদের পরিচিতি অনেক বেড়ে যায়। বর্তমানে দলটিতে সদস্য সংখ্যা পাঁচজন। তাদের মধ্যে জোহান ভোকালিস্ট গিটারিস্ট, লুকান ড্রামস, বেজ গিটারে আহাদ অন্তর সৈকত এবং অসি লিড গিটার।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা