× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘দরদ’ সিনেমায় শাকিবের নায়িকা সোনাল চৌহান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৩ ১৬:১৩ পিএম

আপডেট : ৩০ অক্টোবর ২০২৩ ১৪:৪০ পিএম

শাকিব খান ও সোনাল চৌহান

শাকিব খান ও সোনাল চৌহান

ঢালিউড সুপারস্টার শাকিব খানকে নিয়ে নির্মাতা অনন্য মামুন আবারো সিনেমা নির্মাণ করছেন। সিনেমার নাম ‘দরদ’। পূর্বের ঘোষণা অনুযায়ী তার বিপরীতে দেখা যাবে বলিউড অভিনেত্রীকে। শুরু থেকে সে তালিকায় কয়েকজনের নাম শোনা গেলেও এবার জানা গেছে, শাকিবের সঙ্গে এই সিনেমায় জুটি বাঁধবেন বলিউডের সোনাল চৌহান। যিনি দক্ষিণী সুপারস্টার প্রভাস অভিনীত ‘আদি পুরুষ’ সিনেমাতে ছিলেন। 

‘দরদ’-এ বলিউডের নেহা শর্মা, জেরিন খান, শেহনাজ গীল ও প্রাচী দেশাইয়ের নাম নিয়ে আলোচনা হলেও সোনালের সঙ্গেই নাকি কথা পাকাপোক্ত করেছে সিনেমাটি প্রযোজনা সংস্থা ‘এসকে মুভিজ’ ও মুম্বাইয়ের ‘ওয়ান ওয়ার্ল্ড মুভিজ’।

সোনাল চৌহানের চুক্তিবদ্ধ হওয়ার বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছে ভারত অংশের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে মুভিজ। বাংলাদেশের পাশাপাশি প্রযোজনার সঙ্গে জড়িত আছে ভারতের প্রযোজনা সংস্থা ‘এসকে মুভিজ’ ও মুম্বাইয়ের ‘ওয়ান ওয়ার্ল্ড মুভিজ।’ ‘দরদ’ সিনেমাটি শাকিব খান অভিনীত প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা। এর আগে পরিচালক অনন্য মামুন ‘নবাব এলএলবি’ নামের সিনেমা শাকিব খানকে নিয়ে নির্মাণ করেছেন।


দরদ নিয়ে এখনই কিছু বলতে চাইছেন না নির্মাতা। তবে সূত্র জানাচ্ছে, অক্টোবর থেকে ভারতে সিনেমাটির শুটিং শুরু হবে। ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত হিমেল আশরাফ পরিচালিত ‘প্রিয়তমা’ মুক্তির পর ‘দরদ’ দিয়ে চলতি মাসের মাঝামাঝি শুটিংয়ে ফিরছেন শাকিব খান। অপরদিকে ২০০৮ সালে ইমরান হাশমির বিপরীতে ‘জান্নাত’ ছবির মধ্যে দিয়ে বলিউডে অভিষেক হয় সোনালের। এরপর তেলুগু, কন্নড় ও তামিল ভাষার বেশকিছু সিনেমায় অভিনয় করেন তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা