প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৩ ১৭:৩৫ পিএম
আপডেট : ০৫ অক্টোবর ২০২৩ ১৮:৪০ পিএম
হলিউড অভিনেত্রী এমা স্টোন। এ বছর এখন পর্যন্ত তার কোনো সিনেমা মুক্তি
পায়নি। ডিসেম্বরের ৮ তারিখ তার নতুন সিনেমা ‘পোর থিংস’ মুক্তি পেতে যাচ্ছে। এটি এ বছর
মুক্তি পাওয়া তার একমাত্র সিনেমা হতে যাচ্ছে।
সিনেমাটির ট্রেলার ইতোমধ্যেই দর্শক মহলে ব্যাপক সাড়া ফেলেছে। তবে
এমা স্টোনের উপস্থিতি হয়েছে প্রশ্নবিদ্ধ। ১ মিনিট ২২ সেকেন্ডের এই ট্রেলারে এমাকে বেশকিছু
আপত্তিকর দৃশ্যে দেখা গেছে।
ট্রেলারের পুরোটা জুড়েই এমার উপস্থিতি ছিল লক্ষণীয়। তাকে কখনও বৃদ্ধ
ব্যক্তিদের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হতে দেখা যায়, তো কখনও প্রাপ্তবয়স্কদের সঙ্গে।
বিষয়টি একদমই পছন্দ হয়নি অভিনেত্রীর ভক্তদের। তাই এমন চরিত্রে অভিনয় করে তিনি হচ্ছেন
সমালোচিত। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তার চরিত্র নিয়ে হলিউড রিপোর্টারের সাংবাদিক
ম্যাথিও বেলোনি লেখেন, ‘চরিত্রটি নিয়ে আরেকটু ভাবা দরকার ছিল অভিনেত্রীর। তার শারীরিক
উপস্থিতি তাকে অনেকাটাই প্রশ্নবিদ্ধ করেছে ভক্তদের কাছে। সামনে হয়তো আরও করবে। তবে
আমি তার জন্য অবশ্যই শুভকামনা করব।’
সায়েন্স, ফ্যান্টাসি ও ড্রামা ধাঁচের এ সিনেমা সত্য ঘটনা অবলম্বনে
নির্মাণ করা হয়েছে। যা নির্মাণ করেছেন গ্রিক নির্মাতা ইয়োর্গস লান্থিমস।
এলিমেন্ট প্রডাকশনের প্রযোজনায় সিনেমাটির প্রধান দুই চরিত্রে অভিনয়
করতে দেখা যাবে এমা স্টোন ও মার্ক রফেলোকে। এ ছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন উইলিয়াম
ডিফো, র্যামি ইউসুফ, জেরর্ড ক্যার্মিসেল, ক্রিস্টোফার অ্যাবোট, মার্গারেট কুয়েলি,
ক্যাথরিন হান্টার, সুজা বেম্বা ও ওয়েন ব্রেট। সিনেমাটি নির্মাণে খরচ হয়েছে ৭০ মিলিয়ন
মার্কিন ডলার।
প্রসঙ্গত, ২০১৮ সালের আলোচিত চলচ্চিত্র ‘দ্য ফেভারিটে ল্যান্থিমস’র
পরিচালনায় কাজ করেছিলেন এমা স্টোন। সিনেমাটি ১০টি অস্কার মনোনয়ন পেয়েছিল। স্টোন সেরা
পার্শ্ব অভিনেত্রীর মনোনয়ন পেয়েছিলেন। এ ছাড়া তার অর্জনের তালিকায় রয়েছে ব্রিটিশ
একাডেমি অ্যাওয়ার্ড, গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসহ অসংখ্য পুরস্কার।