× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ক্যানসার আক্রান্ত সিঁথি সাহা ভূমিষ্ঠ কন্যার নাম রাখলেন জয়ী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৩ ১৬:৪০ পিএম

আপডেট : ০৫ অক্টোবর ২০২৩ ১৯:৪১ পিএম

ক্যানসার আক্রান্ত সিঁথি সাহা ভূমিষ্ঠ কন্যার নাম রাখলেন জয়ী

কণ্ঠশিল্পী সিঁথি সাহা। ২০২২ সালে জানতে পারেন তার শরীরে ক্যানসার বাসা বেঁধেছে। তিনি ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত হয়েছেন। চিকিৎসা চলছিল। তখনই সিদ্ধান্ত নিয়েছিলেন ক্যানসারের কাছে হেরে যাওয়ার আগে পৃথিবীতে নিজের অস্তিত্ব রেখে যাবেন। 

তাই মা হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। অবশেষে সেই শিল্পীর কোল আলো করে এলো সন্তান। ১৯ সেপ্টেম্বর, দূর নিউজিল্যান্ডের অকল্যান্ড সিটি হাসপাতালে সিঁথির কোলজুড়ে আসে ফুটফুটে এক কন্যাসন্তান। তার নাম রেখেছেন সামারা জয়ী।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) সিঁথি ফেসবুকে মা হওয়ার খবরটি জানান। সেখান থেকে তিনি গণমাধ্যমে বলেন, ‌‘গতকালই (৪ অক্টোবর) আমরা মা-মেয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরেছি। টানা ১৪ দিন হাসপাতালে ছিলাম। কারণ, ও নির্দিষ্ট সময়ের একমাস আগেই পৃথিবীতে এসেছে। স্বস্তির বিষয় আমরা দুজনেই এখন সুস্থ আছি। বাসায় ফিরেছি। সবার কাছে আমার সন্তানের জন্য দোয়া চাই।’

সিঁথি সাহা বৈবাহিক সূত্রে অনেক বছর আগে থেকেই নিউজিল্যান্ডের নাগরিক। নবজাতক ইস্যুতে নিউজিল্যান্ডের উন্নত সেবা ও সুবিধা নিতেই ঢাকা থেকে গত আগস্টে দেশটিতে উড়াল দেন সিঁথি।

নিজের ক্যানসারের বিষয়টি জানিয়ে সিঁথি গণমাধ্যমে বলেন, ‘গত বছর (২০২২) একটি খবর আমার জীবনকে ওলটপালট করে দেয়। আমি নিশ্চিত হই, আমার শরীরে ক্যানসার বাসা বেঁধেছে। আমি ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত হই। চিকিৎসা চলছিল। কিন্তু বার বার মনে হতে লাগল, ক্যানসারের কাছে হেরে যাওয়ার আগে আমার একটা অস্তিত্ব রেখে যেতে যাই এই সুন্দর পৃথিবীতে। মূলত সেই সিদ্ধান্ত থেকেই কনসিভ করা। কিন্তু যেহেতু আমার শরীর ভালো ছিল না, কঠিন চিকিৎসার মধ্য দিয়ে যাচ্ছিলাম, ফলে আদৌ আমি আমার বাচ্চাটাকে পৃথিবীর আলো চোখ মেলাতে পারব কি না, সে বিষয়ে যথেষ্ট দুশ্চিন্তায় ছিলাম। অবশেষে আমি জয়ী হয়েছি। আমার জয়ীকে পৃথিবীর আলোয় আনতে পেরেছি। এবার আমার আর কিছুই চাওয়ার নেই, হারাবার নেই। আমাদের জন্য দোয়া করবেন সবাই।’   

সবকিছু ঠিক থাকলে আগামী নভেম্বরেই জয়ীকে নিয়ে দেশে ফিরবেন সিঁথি। ডিসেম্বরের মধ্যে গানেও নিয়মিত হবেন। করবেন টিভি সঞ্চালনাও।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা