× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আসছে বিয়ন্সের মিউজিক্যাল ফিল্ম

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৩ ১৫:০২ পিএম

আসছে বিয়ন্সের মিউজিক্যাল ফিল্ম

‘রেনেসাঁ : অ্যা ফিল্ম বাই বিয়ন্সে’ শিরোনামে পর্দায় আসছে বিয়ন্সের কনসার্ট ফিল্ম। এটি নির্মাণ করা হয়েছে মূলত গায়িকার রেনেসাঁ ওয়ার্ল্ড ট্যুর নিয়ে। ইতোমধ্যে সিনেমার ট্রেলার মুক্তি পেয়েছে। ট্রেলারের একাংশে বিয়ন্সেকে বলতে শোনা যায়, ‘আমি যখন পারফর্ম করি, তখন আমি মুক্ত’।

রেনেসাঁ ট্যুর প্রসঙ্গে হলিউডভিত্তিক গণমাধ্যম দ্য হলিউড রিপোর্টারকে বিয়ন্সে বলেন, ‘এই ট্যুরে আমার লক্ষ্য ছিল যেমন একটি জায়গা তৈরি করা, যেখানে সবাই মুক্ত, সেখানে কাউকে বিচার করা হবে না।’

বিয়ন্সের এই সিনেমায় কনসার্টকে প্রাধান্য দেওয়া হলেও, তার পারিবারিক মুহূর্তও দেখানো হবে। মেয়েকে সঙ্গে নিয়ে বিয়ন্সের রিহার্সালের দৃশ্যও থাকবে। ব্যাকআপ ড্যানসার ব্লু আইভি কার্টারকেও দেখানো হবে। থাকবেন শন কার্টারও। এটি একটি মিউজিক্যাল ফিল্ম।

২০২২ সালে রেনেসাঁ স্ম্যাশ হিট অ্যালবাম রেনেসাঁ মুক্তির পর চলতি বছরের ১০ মে থেকে শুরু হয় শিল্পীর ওয়ার্ল্ড ট্যুর। সেসব ট্যুরের লাইভ স্ট্রিম থেকে খণ্ডচিত্র নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি।

সিনেমাটি মুক্তি পাবে পহেলা ডিসেম্বর। মুক্তির অপেক্ষায় থাকা এই সিনেমার অগ্রিম টিকিট ইতোমধ্যে বিক্রি শুরু হয়েছে। এএমসি, রিগ্যাল ও সিনেমার্ক থেকে অগ্রিম টিকিট কিনতে পারবেন দর্শক।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা