× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আবার জুটি হলেন শ্যামল-পরী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৩ ১১:২৮ এএম

আপডেট : ০৪ অক্টোবর ২০২৩ ১১:৩৬ এএম

আবার জুটি হলেন শ্যামল-পরী

ঢাকাই সিনেমার আলোচিত-সমালোচিত নায়িকা পরীমনি। ক্যারিয়ার কিংবা ব্যক্তিগত জীবনের নানা ঘটনা নিয়ে বরাবরই সংবাদের শিরোনামে থাকেন এই চিত্রনায়িকা। কিছু দিন আগেই স্বামী শরিফুল রাজের সঙ্গে বিবাহবিচ্ছেদ নিয়ে আলোচনায় ছিলেন। তবে এবার আলোচনায় এলেন ওয়েব সিরিজে যুক্ত হয়ে।

অক্টোবর রাতে অনম বিশ্বাসের সঙ্গে ফেসবুকে ছবি প্রকাশ করে পরী ক্যাপশন দিয়েছেন, ‘দ্বিতীয় ইনিংস! নতুন করে শুরু! অনম বিশ্বাস। বিস্তারিত আসছে আল্লাহ ভরসা।’ এরপরই নির্মাতা তার নতুন কাজের বিষয়ে সবাইকে অবগত করেন।

কিংকর আহসানের লেখারঙিলা কিতাব’ উপন্যাস অবলম্বনে নির্মিত হতে যাওয়া একই নামের ওয়েব সিরিজে প্রধান নারী চরিত্রে অভিনয় করতে দেখা যাবে পরীকে। এটিই তার অভিনীত প্রথম ওয়েব সিরিজ। এতে তিনি জুটি বেঁধে হাজির হবেন শ্যামল মাওলার বিপরীতে। এর আগে তারাতৌকীর আহমেদের ‌‘স্ফুলিঙ্গ’ সিনেমায় জুটি হয়েছিলেন। সেই সিনেমায় দুজনের অভিনয় প্রশংসিত হয়েছিল।

নতুন কাজ নিয়ে বেশ উচ্ছ্বসিত দেশের জনপ্রিয় এই অভিনেত্রী। তিনি বলেন, ‘প্রথমবারের মতো ওয়েব সিরিজে কাজ করতে যাচ্ছি। অভিজ্ঞতা কেমন হবে এখনোই বলতে পারছি না। তবে আমি কাজটি করার জন্য ইতোমধ্যে নিজেকে প্রস্তত করতে শুরু করেছি। যেহেতু এই প্ল্যাটফর্মে আমার প্রথম অভিজ্ঞতা হতে যাচ্ছে, তাই আমি চাই না নির্মাতার কোনো আক্ষেপ থাকুক আমাকে নিয়ে। নিজের সর্বোচ্চ দিয়েই কাজটি সম্পন্ন করার চেষ্টা করব।’

ইতোমধ্যেই পরী তানিম রহমান অংশুর নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন।খেলা হবে’ নামের সিনেমাটিতে তাকে দেখা যাবে কলকাতার প্রসেনজিৎ চ্যাটার্জির বিপরীতে। নিঃসন্দেহে নায়িকার ক্যারিয়ারে বড় একটি চমক হতে যাচ্ছে সিনেমাটি। ব্যক্তিগত জীবনের সব বিতর্ক থামিয়ে পুরোদমে অভিনয়ে মনোযোগী হয়েছেন ঢাকাই সিনেমার পরী। তিনি বলেন, ‘আমার জীবন অনেকটাই সিনেমার মতো। শুরু থেকে পর্যন্ত যা কিছু হয়েছে কোনো কিছুই আমি গোপন রাখিনি। সামনেও রাখব না। আমি চাই কর্মে বেঁচে থাকতে। সেই কর্ম অবশ্যই ভালো। ছাড়া অভিনয় দিয়ে দর্শকদের মনে আজীবন স্থান করে নেওয়াই আমার লক্ষ্য। সেই লক্ষ্য পূরণে ভালো গল্প পছন্দ করে সামনের দিনগুলোতে কাজ করতে চাই। সে জায়গা থেকেই অনম বিশ্বাসের ওয়েব সিরিজে কাজ করার জন্য আমি আগ্রহ প্রকাশ করেছি। তিনিও চমৎকার একটি চরিত্র আমার জন্য বাছাই করেছেন। আমার বিশ্বাস সিরিজটি সবার ভালো লাগবে।’

পরিচালক অনম বিশ্বাস জানান, ‘রঙিলা কিতাব’ ওয়েব সিরিজটি হইচই প্ল্যাটফর্মে মুক্তি পাবে। সিরিজটির কাজ অনেক আগেই শুরু হওয়ার কথা থাকলেও বিভিন্ন জটিলতায় শুটিং শুরু করতে সময় লেগেছে। সবকিছু ঠিক থাকলে মাসের শেষ সপ্তাহে শুটিং শুরু করার পরিকল্পনা রয়েছে তার।

বিষয়ে প্রতিদিনের বাংলাদেশকে নির্মাতা বলেন, ‘বছরের শুরুতেই আমাদের পরিকল্পনা ছিল সিরিজটির শুটিং শুরু করব। আমি সব সময় আমার যেকোনো কাজের শুটিং শুরুর আগে কিছুটা সময় নিই। কারণ আমার কাছে গল্পটাই প্রধান। সেই গল্প তৈরিতে আমি নিখুঁত থাকতে চাই। সেজন্য সময় লেগেছে। এরপরও অনেক প্রস্তুতি থাকে। শিল্পী বাছাইয়েও আমরা একটা চমক দিতে চেয়েছি। এখন প্রায় সব কাজই শেষ। শুটিং শুরুতে আর কোনো বাধা নেই। কিছু কাস্টিং বাকি আছে সেগুলো মাসের ১০ তারিখের মধ্যেই সম্পন্ন হবে। লোকেশনও নির্ধারণ হয়ে গেছে। ইচ্ছে আছে অক্টোবরের শেষ সপ্তাহে আমরা ক্যামেরা চালু করব।’

শ্যামল মাওলা বলেন, ‘‘রঙিলা কিতাব’ একটি আলোচিত কাজ হবে বলে আমার প্রত্যাশা। এর গল্প চরিত্রগুলো দারুণ। দর্শককে আকৃষ্ট করবে। অনম বিশ্বাসের প্রস্তুতিও অনেক আশা জাগাচ্ছে। পাশাপাশি অনেক দিন পর আবারও পরীমনির সঙ্গে কাজ হচ্ছে। আশা করছি নতুন রসায়নে মুগ্ধতা ছড়াতে পারব আমরা।’’

শ্যামল-পরী ছাড়াও সিরিজের বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন ফজলুর রহমান বাবু, জিয়াউল হক পলাশসহ অনেকে।

হইচইয়ের জন্য নির্মিত সিরিজটির গল্পের প্রধান বিষয়বস্তু হচ্ছে ভালোবাসা।ভালোবাসা দিয়ে নাকি সব জয় করা যায়? কিন্তু ভালোবাসা কি অতীতের অপরাধ মুছে ফেলতে পারে?’Ñ এমন ট্যাগ লাইনেই সিরিজটি নির্মাণ করা হবে বলে নির্মাতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা