× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কটাক্ষের শিকার ঐশ্বরিয়া

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৩ ১৫:৪৭ পিএম

আপডেট : ০৩ অক্টোবর ২০২৩ ১৫:৪৯ পিএম

কটাক্ষের শিকার ঐশ্বরিয়া

বলিউড অভিনেত্রী এবং প্রাক্তন মিস ওয়ার্ল্ড ঐশ্বরিয়া রায় বচ্চন। ‘প্যারিস ফ্যাশন উইক’-এর ল’ওরিয়াল শোতে অংশ নিতে প্যারিসে রয়েছেন। তিন দিনব্যাপী আয়োজিত ফ্যাশন শোটির প্রথম দিন ছিল ১ অক্টোবর। সবাইকে চমকে দিয়ে প্রথম দিনই র‍্যাপে হাঁটেন সাবেক এই বিশ্বসুন্দরী।

ফরাসি কসমেটিকস কোম্পানি ‘ল’ওরিয়াল-এর ইন্ডিয়ান ব্র্যান্ড অ্যাম্বাসাডর হওয়ার কারণে ঐশ্বরিয়া নিয়মিত ওই শোতে অংশ নেন। এ দিন একটি প্রেস মিটে অংশ নিয়েছিলেন বলি ডিভা। ঐশ্বরিয়ার লুক বরাবরের মতো দৃষ্টি আকর্ষণ করেছে সবার। প্রেসের সঙ্গে নিজের মতামত শেয়ার করে সন্ধ্যার পরে স্টেজে ওঠেন অভিনেত্রী। এ সময় তার সঙ্গে ছিলেন বচ্চন পরিবারের নাভিয়া নাভেলি নন্দা। তিনি অভিষেকের বড় বোন শ্বয়েতা বচ্চনের মেয়ে। শোয়ের প্রথম দিন, ঐশ্বরিয়া একটি অল-ব্ল্যাক লুক বেছে নিয়েছিলেন। যাতে তাকে অসাধারণ লাগলেও অনেকেই তার ব্ল্যাক লুক তেমন একটা পছন্দ করেননি এবং অভিনেত্রীকে ট্রলও করছেন। কেউ কেউ বলছেন, অভিনেত্রী তার ফ্যাশন গেম নিয়ে পরীক্ষা করা বন্ধ করে দিয়েছে। কেউ বলছেন, তিনি অনেক ওজন বাড়িয়ে ফেলেছেন। ট্রল হয়েছেন হেয়ারস্টাইল নিয়েও।

শোয়ের জন্য তিনি একটি কালো কোট দিয়ে তার পোশাক স্টাইল করেছেন, যার কাঁধ এবং হাতার ওপর নকশা ছিল।

৩০ সেপ্টেম্বর মেয়ে আরাধ্যাকে নিয়ে প্যারিসের উদ্দেশে রওনা দিয়েছিলেন ঐশ্বরিয়া। বিমানবন্দরে স্টাইলিশ লুকে দেখা গিয়েছে মা-মেয়ে জুটিকে। এয়ারপোর্ট লুকের জন্য ঐশ্বরিয়া একটি কালো রঙের সোয়েট শার্ট বেছে নিয়েছিলেন, ম্যাচিং প্যান্ট পরেছিলেন।

ঐশ্বরিয়া রায়কে এখন আর সেভাবে নিয়মিত সিনেমায় অভিনয় করতে দেখা যায় না। ঐশ্বরিয়াকে সবশেষ ‘পন্নিয়িন সেলভান ২’ সিনেমায় অভিনয় করতে দেখা যায়। সিনেমাটি বক্স অফিসে বেশ ভালোই সফলতার মুখ দেখে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা