× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাফায় নবীনবরণ ও শরৎ উৎসব

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৩ ১৫:৪৪ পিএম

আপডেট : ০৩ অক্টোবর ২০২৩ ১৫:৫২ পিএম

বাফায় নবীনবরণ ও শরৎ উৎসব

ঐতিহ্যবাহী সাংস্কৃতিক বিদ্যাপীঠ বুলবুল একাডেমি অব ফাইন আর্টস (বাফা), গুলশান-বাড্ডা শাখার নবীনদের বরণ করে নিতে আয়োজন করে নবীনবরণ শরৎ উৎসবের। রাজধানীর কেন্দ্রীয় কচি-কাঁচা মিলনায়তনে উদযাপিত হয় অনুষ্ঠানটি। অনুষ্ঠানটি আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠানÑ দুটি ভাগে বিভক্ত হয়ে সম্পন্ন হয়। শাস্ত্রীয় সংগীত থেকে শুরু করে লোকসংগীতের সঙ্গে নাচ দিয়ে মনোজ্ঞ এক সাংস্কৃতিক অনুষ্ঠান উপহার দেয় গুলশান-বাড্ডা শাখার শিক্ষক-শিক্ষিকা ছাত্রছাত্রীরা।

বাচ্চাদের প্রসাধনী পণ্যকডোমো নিবেদিত’ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন . সীমা হামিদ, চেয়ারম্যান, ইয়ুথ গ্লোবাল ফাউন্ডেশন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিত্রনায়ক নিরাপদ সড়ক চাইয়ের (নিসচা) চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। আরও উপস্থিত ছিলেন বুলবুল একাডেমি অব ফাইন আর্টস বাফার ম্যানেজিং কমিটির সভাপতি হাসানুর রহমান বাচ্চু, পেন্টাগন ইন্ডাস্ট্রিজ লি. এর ব্যবস্থাপনা পরিচালক অন্তু করিম, ডেইলি ঢাকা প্রেসের প্রকাশক বদরুজ্জামান তালুকদার, ডেইলি ঢাকা প্রেসের সম্পাদক খান মোহাম্মদ সালেক, বেইজক্যাম্প গ্রামার স্কুলের ম্যানেজিং ডিরেক্টর মো. জামিল হোসেন মজুমদার।

অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন গুলশান-বাড্ডা শাখার প্রধান নাসির আহমেদ। অনুষ্ঠানটিতে স্বাগত বক্তব্য সঞ্চালনা করেন গুলশান-বাড্ডা শাখার উপাধ্যক্ষ তৌফিক অপু।

আগত অতিথি প্রত্যেকেই সাংস্কৃতিক চর্চাকে এগিয়ে নেওয়ার জন্য গুলশান-বাড্ডা শাখার ভূয়সী প্রশংসা করেন। চিত্রাঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয় এবং দলীয় সংগীতের মধ্য দিয়ে শেষ হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা