× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মুক্তি পাচ্ছে ‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন’

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৩ ১৫:২৬ পিএম

আপডেট : ০৩ অক্টোবর ২০২৩ ১৫:৩৯ পিএম

মুক্তি পাচ্ছে ‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন’

হলিউড মেগাস্টার লিওনার্দো ডি ক্যাপ্রিও। বছরের শুরুতেই তিনি তার নতুন সিনেমা ‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন’ নিয়ে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন। ক্যাপ্রিও ভক্তদের জানিয়েছিলেন তার আসন্ন সিনেমা একটি ‘মাস্টারপিস’ হতে চলেছে। মার্টিন স্কোরসেসির পরিচালনায় সিনেমাটি এ মাসেই মুক্তি পেতে যাচ্ছে।

২০০ মিলিয়ন খরচে নির্মিত কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন সিনেমাটি আগামী ২০ অক্টোবর বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পাবে। সিনেমাটি ইতোমধ্যেই ভেনিস চলচ্চিত্রসহ বিভিন্ন ফেস্টিভ্যালে দেখানো হয়েছে। প্রশংসার পাশাপাশি কুড়িয়েছে সম্মাননাও। এবার দর্শকদের মন জয় করার পালা।

সিনেমাটি সম্পর্কে নির্মাতা হলিউডভিত্তিক গণমাধ্যম ডেডলাইনকে বলেন, ‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন’ সিনেমাটি ইতোমধ্যেই আমরা বিশ্বের বেশকিছু শহরে প্রদর্শন করেছি। বিশ্বের বাঘা বাঘা নির্মাতা ও অভিনেতা অভিনেত্রীরা সিনেমাটি ইতোমধ্যেই ভেনিস চলচ্চিত্র উৎসবে দেখেছেন। সবাই যেমন সিনেমাটি উপভোগ করেছেন, তেমন প্রশংসা করেছেন ডি ক্যাপ্রিওর অভিনয়ের। আমি আশাবাদী ক্যাপ্রিওর জীবনের সেরা একটি সিনেমা হতে যাচ্ছে ‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন’।

এই সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করা অভিনেতা ক্যাপ্রিও বর্তমানে সিনেমাটির প্রচারে ইউরোপে অবস্থান করছেন। ফ্রান্সের প্যারিসে সম্প্রতি একটি প্রেস কনফারেন্সে তিনি বলেন, ‘মার্টিন স্কোরসেসির পরিচালনায় কাজ করা বরাবরই অনন্দের। কারণ আপনি নিশ্চিত যে কাজটি আপনার দর্শকদের কাছে ভালো লাগবে। এতটা যত্ন নিয়ে মার্টিন কাজ করেন। আমি সব সময়ই তার কাজের ভক্ত। এবারের কাজটি নিয়ে আমি অনেক আগেই এক সাক্ষাৎকারে বলেছিলাম দুর্দান্ত একটি সিনেমা হতে যাচ্ছে। সেটাই হয়েছে। আগামী ২০ অক্টোবর বাকি আনন্দ করব। সবার কাছে শুভকামনা চাই।’

সিনেমাটির গল্প ডেভিড গ্রানের বই ‘কিলার অব দ্য ফ্লাওয়ার মুন’ থেকে নেওয়া হয়েছে। বইটি পড়েই নির্মাতা এই গল্প নিয়ে সিনেমা নির্মাণের পরিকল্পনা করেন।

ডি ক্যাপ্রিও ও মার্টিন স্কোরসেসি এর আগে অস্কারপ্রাপ্ত চলচ্চিত্র ‘দ্য রেভেন্যান্ট’-এ এক সঙ্গে কাজ করেছেন। এবার তারা এক হলে ‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন’ সিনেমায়। এতে ক্যাপ্রিও ছাড়াও অভিনয় করেছেন রবার্ট ডি নিরো, লিলি গ্ল্যাডস্টোন, হেসে প্লেমন, জন লাইটগো, কার্ড জেড ম্যায়ার্স, ব্রান্ডন ফ্রেশার, জিলিয়ান ডিওন, জ্যাসন ইসাবেল ও স্কট শেফার্ডের মতো তারকা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা