× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আমরা ধন্য, আইয়ুব বাচ্চুর সময়ে জন্মেছি : বেলাল খান

বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২২ ১৫:২২ পিএম

আপডেট : ১৮ অক্টোবর ২০২২ ১৬:১১ পিএম

আমরা ধন্য, আইয়ুব বাচ্চুর সময়ে জন্মেছি : বেলাল খান

এ দেশের রক মিউজিকে তুমুল জনপ্রিয় এক নাম আইয়ুব বাচ্চু। তিনি চলে গেছেন সীমানার ওপারে। দেখতে দেখতে চার বছর হয়ে গেল তিনি নেই। তবু তার গান, তাকে নিয়ে আলোচনা আজও চলমান। যতদিন এ দেশে সংগীত অনুরাগী থাকবে ততদিন লাখো ভক্তের কাছে ভালোবাসার ফুল হয়ে সুরভি ছড়াবেন ‘এবি বস’।

আজ ১৮ অক্টোবর আইয়ুব বাচ্চুর মৃত্যুবার্ষিকী। এদিনে প্রিয় তারকাকে স্মরণ করছেন তার ভক্ত অনুরাগীরা। তাকে নিয়ে নিজেদের মনের কথা প্রকাশ করছেন সংগীতাঙ্গনের তারকারাও। 

এ প্রজন্মের জনপ্রিয় সংগীত পরিচালক, সুরকার ও গায়ক বেলাল খান বলেন, ‌‘বাংলাদেশের আধুনিক গান ও ব্যান্ড সংগীতের বিকাশে বাচ্চু ভাইয়ের ভূমিকা অনন্য। কালজয়ী একজন শিল্পী তিনি। নিজের সময়ে গান ও গিটারে পুরো দেশকে আচ্ছন্ন রেখেছিলেন এক মহা ঐন্দ্রজালিক সুর-মূর্ছনায়।  

পরবর্তী প্রজন্মের কাছেও তিনি আদর্শ এক শিল্পীর নাম আইয়ুব বাচ্চু। দিন যত যাচ্ছে ততই আমরা বেশি করে অনুভব করছি তাঁর শূন্যতা। একই সঙ্গে লিখতে, সুর করতে, সংগীত করতে এবং গাইতে পারা এক কমপ্লিট মিউজিশিয়ান ছিলেন বাচ্চু ভাই। আমরা ধন্য তাঁর সময়ে আমরা জন্মেছি।’

২০১৮ সালের ১৬ অক্টোবর রংপুর জিলা স্কুলে ‘শেকড়ের সন্ধানে’ শিরোনামে একটি কনসার্টে অংশ নেন বাচ্চু। সেখান থেকে ঢাকায় ফিরেই অসুস্থতা বোধ করেন। ১৮ অক্টোবর শারীরিক অবস্থার অবনতি ঘটলে বাসা থেকে হাসপাতালে নেওয়ার পথেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান বাংলা সংগীতজগতের এই উজ্জ্বল নক্ষত্র।

প্রবা/এলএ/এমজে

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা