প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৩ ১৫:৩৭ পিএম
ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী। ২০০৫ সালে শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে পা রাখেন তিনি। ৩১ বছর বয়সী এই অভিনেত্রী এখন দক্ষিণ ভারতের ভার্সেটাইল অভিনেত্রী। ন্যাচারাল অভিনয়ে তার দারুণ খ্যাতি রয়েছে।
অভিনয় ক্যারিয়ারে কখনো খোলামেলা পোশাকে পর্দায় হাজির না হলেও দর্শকের মুঠো মুঠো ভালোবাসা কুড়িয়েছেন সাই পল্লবী। অসংখ্য নয়, প্রতি বছর অল্প সংখ্যক সিনেমায় কাজ করেন তিনি। গল্প-চরিত্র পছন্দ হলে, তবেই ‘হ্যাঁ’ বলেন এই নায়িকা। এবার পারিশ্রমিক বাড়িয়ে দিলেন সাই পল্লবী।
সিয়াসাত ডটকম জানিয়েছে, ২০২১ সালে তেলেগু ভাষার ‘লাভ স্টোরি’ সিনেমায় অভিনয় করেন সাই পল্লবী। জানা যায়, এ সিনেমার জন্য ২ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছিলেন। দুই বছর পর ফের তেলেগু ভাষার ‘এনসি২৩’ সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন। এ সিনেমার জন্য সাই পল্লবী পারিশ্রমিক নিচ্ছেন ৩ কোটি রুপি।