× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অভিযোগ পাত্তা দিচ্ছেন না সোফি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৩ ১৭:২২ পিএম

অভিযোগ পাত্তা দিচ্ছেন না সোফি

হলিউড অভিনেত্রী সোফি টার্নার। নিজের অভিনয়ের চেয়ে এবার ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় তিনি। সম্প্রতি মার্কিন পপ তারকা ও জোনাস ব্রাদার জো জোনাসের সঙ্গে বিচ্ছেদ হয়েছে তার। মাস না ঘুরতেই কাজে মনোযোগ দিয়েছেন এই তারকা। জানিয়েছেন জীবন বহমান। অতীত আগলে রেখে থেমে থাকার সময় এখন নয়।

জো জোনাস ও সোফিয়ার বিচ্ছেদ নিয়ে যখন আলোচনা তুঙ্গে, তখন স্পেনে নিজের নতুন ওয়েব সিরিজের শুটিং নিয়ে ব্যস্ত ইংলিশ এই তারকা। ‘জোন’ নামে একটি সিরিজে কাজে ব্যস্ত সোফি টার্নার। যার শুটিং হচ্ছে স্পেনে। সেখানে বসেই স্প্যানিশ গণমাধ্যম মার্কাকে তিনি বলেন, ‌‘জো-এর সঙ্গে আমার বিচ্ছেদ হয়েছে। এখনও মাস পার হয়নি। কিন্তু দেখেন আমরা দুজনই দুজনের ব্যক্তিগত কাজের জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি। আমি আমার শুটিং করছি। জো তার কনসার্ট চালিয়ে যাচ্ছে। আমাদের কিন্তু কাজে কোনো প্রভাব পড়েনি। আমরা দুজনে দুজনের ওপর সম্মান রেখেই এ সিদ্ধান্ত নিয়েছি। আমরা জানি বিচ্ছেদ কখনও সুখের হয় না। আমাদেরও হয়নি। তবে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। কারণ জীবন বহমান, কারও জন্য কিছু থেমে থাকে না।’

এ সময় তার বিরুদ্ধে করা অভিযোগ নিয়ে কথা বলেন গেম অব থ্রোন্স খ্যাত এই তারকা। তিনি বলেন, ‘বিচ্ছেদের পর আমাকে নিয়ে অনেক অভিযোগ উঠেছে। আমি নাকি অধিক পুরুষে আসক্ত। বিষয়টি আমাকে ব্যথিত করেছে। তবে অভিযোগগুলো আমাকে আরও বেশি মানসিক শক্তি বাড়িয়ে দিয়েছে। আমি বুঝে গিয়েছি এখন অনেক অভিযোগ আসবে। যেগুলোয় কান দেওয়ার প্রয়োজন মনে করলেই বিপদ। তাই আমি এসব নিয়ে ভাবছি না। আমি চাই আমাদের সন্তানদের বাবা-মা সম্পর্কে সুন্দর একটি ধারণা থাকুক। তাদের ওপর কোনো প্রভাব না পড়ুক।’

সোফি টার্নার ও জোনাস ২০১৬ সাল থেকে একসঙ্গে থাকছিলেন। দীর্ঘ সময় প্রেমের সম্পর্কে থাকার পর ২০১৯ সালে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে বিশাল আয়োজনের মাধ্যমে তাদের বিয়ে সম্পন্ন হয়। বিয়েতে হলিউডের বাঘা বাঘা সব তারকা উপস্থিত ছিলেন। ২০২০ সালে তাদের প্রথম কন্যাসন্তান উইলিয়ার জন্ম হয়। তাদের দ্বিতীয় কন্যাসন্তানের জন্ম হয় ২০২২ সালে। জো জোনাস ও সোফি টার্নারের চার বছরের দাম্পত্যজীবনে হঠাৎই হলো ছন্দপতন। ৬ সেপ্টেম্বর বিবাহবিচ্ছেদের কথা ঘোষণা করেছেন তারা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা