× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এই ভবে মাসুম আজিজ আর হবে না : ফারুক আহমেদ

বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২২ ১৯:৫১ পিএম

আপডেট : ১৭ অক্টোবর ২০২২ ২০:৫৯ পিএম

এই ভবে মাসুম আজিজ আর হবে না : ফারুক আহমেদ

পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারে পাড়ি জমালেন খ্যাতিমান অভিনেতা মাসুম আজিজ। মৃত্যুর আগে একুশে পদকজয়ী বরেণ্য এ অভিনেতা অসংখ্য নাটক উপহার দিয়ে গেছেন। সহকর্মীদের কাছে রেখে গেছেন অসংখ্য স্মৃতি।

মাসুম আজিজের সাথে জুটি বেঁধে এ দেশের অসংখ্য অভিনেতা অভিনেত্রী অভিনয় করেছেন। তার মধ্যে ফারুক আহমেদের সঙ্গে জুটি বেশ জনপ্রিয় ছিল। হুমায়ূন আহমেদের 'উড়ে যায় বকপক্ষী' নাটকে মাসুম আজিজ ছিলেন গানের ওস্তাদ। যার সাগরেদদের একজনের চরিত্রে ছিলেন ফারুক আহমেদ। ওস্তাদের মৃত্যুতে মর্মাহত অভিনেতা ফারুক জানালেন শ্রদ্ধা ও ভালোবাসা। 

ফারুক আহমেদ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, 'মাসুম আজিজ ভাইয়ের মৃত্যুর সংবাদ দুপুরেই পেয়েছি। শুনে আমার শরীর ঠান্ডা হয়ে গেছে। তার সাথে আমার স্মৃতির শেষ নেই। আমরা এক সাথে অনেক সময় কাটিয়েছি। জীবনে অনেক বড় অভিনেতাদের সাথে শুটিং করেছি। কিন্তু একজন মাসুম আজিজের মতো ভালো মানুষ দেখিনি।

আমরা সবাই মৃত ব্যক্তিকে ভালো বলি। তবে মাসুম আজিজ জীবদ্দশায় পরিপূর্ণ একজন ভালো মানুষ ছিলেন। এমন মানুষ এই ভবে আর আসবেন না।' 

ফারুক এরপর মাসুম আজিজের কর্মদক্ষতা নিয়ে বলেন, 'তিনি শিক্ষাদীক্ষায় পরিপূর্ণ একজন শিল্পী ছিলেন। যার সম্মান হিসেবে জীবিত অবস্থায় একুশে পদকের মতো সম্মান তিনি পেয়েছেন। একজন নিভৃতচারী মানুষ। আমাদের ভালো কাজের প্রেরণা তিনি।’

সোমবার (১৭ অক্টোবর) বেলা ৩টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রে চার দশকের বেশি সময় অভিনয় করা এ শিল্পীর বয়স হয়েছিল ৭০ বছর।


প্রবা/এমএএম/এলএ/এমআই

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা