× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘অভিনয়ের মাধ্যমেই স্মরণীয় হয়ে থাকবেন মাসুম আজিজ’

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২২ ১৮:০১ পিএম

আপডেট : ১৭ অক্টোবর ২০২২ ১৮:২৩ পিএম

‘অভিনয়ের মাধ্যমেই স্মরণীয় হয়ে থাকবেন মাসুম আজিজ’

একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট অভিনয়শিল্পী ও নাট্যকার মাসুম আজিজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

সোমবার (১৭ অক্টোবর) এক শোকবার্তায় সরকারপ্রধান বলেন, অভিনয়ের মাধ্যমেই স্মরণীয় হয়ে থাকবেন এ গুণী শিল্পী। 

একুশে পদকজয়ী মাসুম আজিজ রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুরে মারা যান। 

সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ জানান, মাসুম আজিজ বৃহস্পতিবার থেকে ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বেশ কয়েক বছর ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন তিনি। চলতি বছর শুরুর দিকে তার ফুসফুস ক্যানসার ধরা পড়ে। এরপর থেকে বাসা আর হাসপাতালেই কাটছিল তার দিন। সম্প্রতি অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

শোকবার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিল্পীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। 

মাসুম আজিজের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কেএম খালিদও।

এক শোকবার্তায় প্রতিমন্ত্রী বলেন, মাসুম আজিজ দীর্ঘ কর্মজীবনে চার শতাধিক নাটকে অভিনয় করেছেন। তার মতো গুণী অভিনেতার মৃত্যু দেশের নাট্যাঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি।

মাসুম আজিজ একাধারে অভিনেতা, নাট্যকার ও নির্দেশক। মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রে তিনি চার দশকের বেশি সময় ধরে নিয়মিত অভিনয় করেছেন। অভিনয়ে অবদানের জন্য ২০২২ সালে একুশে পদক পান তিনি। 

প্রবা/আরকে/এমআই

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা