× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সমঝোতার পথে হলিউড লেখকদের আন্দোলন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৩ ১৫:০৯ পিএম

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৩ ১৫:১৯ পিএম

সমঝোতার পথে হলিউড লেখকদের আন্দোলন

ন্যায্য পারিশ্রমিক এবং সিনেমা ও সিরিজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার সীমিত করার দাবি নিয়ে আন্দোলনে নেমেছিলেন হলিউডের লেখক ও চিত্রনাট্যকাররা। এর কিছুদিন পরই তাদের সঙ্গে যোগ দেন অভিনয়শিল্পীরা। অবশেষে চার মাসব্যাপী চলা এ আন্দোলনের অবসান হতে চলেছে।

আন্দোলনের পুরোধা ডেভিড জাসলাভ (ডিসকভারি), টেড সারানদোস (নেটফ্লিক্স), বব ইগার (ডিজনি) ও ডোনা লাংলের (এনবিসি ইউনিভার্সাল) সঙ্গে দেখা করেছে অ্যালায়েন্স অব মোশন পিকচার অ্যান্ড টেলিভিশন প্রডিউসারস। দ্বিপক্ষীয় আলোচনা শেষে এক যৌথ বিবৃতি দিয়েছে রাইটার্স গিল্ড অব আমেরিকা (ডব্লিউজিএ) ও অ্যালায়েন্স অব মোশন পিকচার অ্যান্ড টেলিভিশন প্রডিউসারস (এএমপিটিপি)।

প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, ‘ডব্লিউজিএ ও এএমপিটিপি আজ বৈঠকে বসেছিল। আগামীকাল আবার বৈঠক হবে।’

দুই পক্ষের বৈঠক ও যৌথ বিবৃতির বিষয়টিকে ইতিবাচকভাবে দেখা হচ্ছে। ধারণা করা হচ্ছে, শিগগির এ আন্দোলনের অবসান হতে চলেছে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা