প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৩ ১৫:০৮ পিএম
আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৩ ১৫:৩৩ পিএম
টালিউডজুড়ে আলোচনার ঝড় বইছে নায়িকা ঋতাভরী চক্রবর্তীকে নিয়ে। তিনি মা হওয়ার খবর জানিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে! এর পর থেকেই শুভেচ্ছাবার্তায় ভাসছেন এই নায়িকা।
শুধু তাই নয়, অনুরাগীদের পক্ষ থেকে প্রশ্ন উঠেছে- তার অনাগত সন্তানের পিতা কে? ঋতাভরী কি সত্যিই মা হচ্ছেন? এমন প্রশ্ন এখন টালিগঞ্জে। তবে আসল সত্য হলো খুব শিগগিরই তিনি ওটিটিতে পা রাখতে যাচ্ছেন। ‘নন্দিনী’ নামের এই ওয়েব সিরিজে ঋতাভরীর চরিত্রটি আসলে একজন অন্তঃসত্ত্বার। তাই পুরোটাই ছিল সিরিজের প্রচার কৌশলের অংশমাত্র।
এই প্রথম ওয়েব সিরিজে অভিনয় করলেন ঋতাভরী। সবাইকে চমকে দেওয়ার প্রসঙ্গে ঋতাভরী বলেন, ‘আমি খুবই উত্তেজিত এবং নন্দিনীর মতো একটা সিরিজের মাধ্যমে যে আমার ওটিটি যাত্রা হচ্ছে সেটা ভেবে আরও ভালো লাগছে।’