× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কিয়ারার নতুন চমক

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৩ ১৫:০২ পিএম

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৩ ১৫:৩৩ পিএম

কিয়ারার নতুন চমক

বলিউডের মেধাবী অভিনেত্রী কিয়ারা আদভানি। অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রাকে বিয়ের পর থেকেই যেন কাজের ব্যস্ততা আরও বেড়ে গেছে তার। এরই ধারাবাহিকতায় নতুন একটি প্রজেক্টে নাম লেখাতে যাচ্ছেন তিনি। যার আভাস অভিনেত্রী নিজেই তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভক্তদের দিয়েছেন।

সম্প্রতি কিয়ারাসহ বলিউডের বাঘা বাঘা তারকা ভক্তদের চমকে দেওয়ার জন্য নিজেদের ইনস্টা আইডিতে একটি স্টোরি দেন। স্টোরির ব্যাকগ্রাউন্ড গ্রে রঙের; যার ওপরে শুধু লেখা ছিল ‘ফিউরে’।

লেখাটি একাধারে সানি দেউল, করণ জোহর, মণীশ মালহোত্রা, কৃতি শ্যাননসহ বলিউডের অনেক তারকাকেই শেয়ার করতে দেখা যায়। হুট করে সবার এমন পোস্টে অবাক হন তারকাদের ভক্তরা। এরপর অনেকেই ব্যাপার কী জানতে চেয়ে তাদের স্টোরির নিচে কমেন্ট করতে থাকেন। এ বিষয়ে কেউ মুখ না খুললেও নির্মাতা ও প্রযোজক করণ জোহর বলিউডভিত্তিক গণমাধ্যমে বলেন, ‘নতুন একটি প্রজেক্টের প্ল্যান চলছে। যেখানে বি-টাউনের তারকাদের বড় একটি অংশকে একসঙ্গে পর্দায় দেখা যাবে। যেহেতু এখানে বহু তারকার উপস্থিতি থাকবে সেহেতু দর্শকদের বিস্তারিত জানতে একটু অপেক্ষা করতে হবে। এখন শুধু এটুকু জানাতে পারি, প্রজেক্টিতে অভিনেত্রী কিয়ারার ভালো একটি ভূমিকা রয়েছে।’

করণের এমন বক্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনন্দনে ভাসতে থাকেন কিয়ারা। তবে এ বিষয়ে এখনও মুখ খোলেননি তিনি।

তবে নতুন এ প্রজেক্ট সিনেমা হবে নাকি ওয়েব সিরিজ, সে বিষয়ে এখনও কিছু বলতে নারাজ নির্মাতা করণ জোহর।

এ বছর কিয়ারা অভিনীত একটি মাত্র সিনেমা এখন পর্যন্ত মুক্তি পেয়েছে। নির্মাতা সামির সঞ্জয় ভিদওয়ান পরিচালিত ‘সত্য প্রেম কি কথা’ সিনেমার প্রধান চরিত্রে কিয়ারার সঙ্গে জুটি বাঁধেন অভিনেতা কার্তিক আরিয়ান। বক্স অফিস থেকে এখন পর্যন্ত ছবিটির আয় ১১৭ কোটি রুপি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা