× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্টার সিনেপ্লেক্সে আসছে ‘ব্ল্যাক অ্যাডাম’, অগ্রিম টিকিট বিক্রি শুরু

স্টার সিনেপ্লেক্সে আসছে ‘ব্ল্যাক অ্যাডাম’, অগ্রিম টিকিট বিক্রি শুরু

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২২ ১৫:৪৬ পিএম

আপডেট : ১৭ অক্টোবর ২০২২ ১৬:১৬ পিএম

স্টার সিনেপ্লেক্সে আসছে ‘ব্ল্যাক অ্যাডাম’, অগ্রিম টিকিট বিক্রি শুরু

বিশ্বব্যাপী ২১ অক্টোবর মুক্তি পেতে যাচ্ছে হলিউডের বহুল আলোচিত সিনেমা ‘ব্ল্যাক অ্যাডাম’। একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পাবে ছবিটি। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের দর্শকদের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা চলছে এ ছবি নিয়ে। দর্শকদের চাহিদার কারণে এরইমধ্যে ছবির অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে স্টার সিনেপ্লেক্স। 

অনলাইনে এবং হল কাউন্টারে টিকিট পাওয়া যাচ্ছে বলে জানান স্টার সিনেপ্লেক্সের মিডিয়া অ্যান্ড মার্কেটিং বিভাগের সিনিয়র ম্যানেজার মেসবাহ উদ্দিন আহমেদ। 

‘ব্ল্যাক অ্যাডাম’ হলো ওয়ার্নার ব্রাদার্স এবং নিউ লাইন সিনেমার চলচ্চিত্র ‘শাজাম’-এর স্পিন-অফ। চরিত্রটি প্রথম ১৯৪০-এর দশকে ডিসি কমিক্সে একজন ভিলেন হিসেবে আবির্ভূত হয়েছিল। কয়েক বছর পর ২০০০ সালে এটি অ্যান্টিহিরো হিসেবে আবির্ভূত হয়। মিশরীয় দেবতাদের ঐশ্বরিক ক্ষমতার অধিকারী ব্ল্যাক অ্যাডাম। 

প্রায় পাঁচ হাজার বছর পর পার্থিব সমাধি থেকে মুক্ত হয়েই আবারও কারাবন্দি হন তিনি। শুরু হয় আধুনিক বিশ্বে ন্যায়বিচার আর প্রতিশোধের এক রোমাঞ্চকর লড়াই। এমনই এক গল্প নিয়ে নির্মাণ করা হয়েছে ডিসি কমিকসের জনপ্রিয় অ্যান্টিহিরো ‘ব্ল্যাক অ্যাডাম’ চলচ্চিত্রটি।

প্রথম ট্রেইলার প্রকাশের পর থেকেই ছবিটি নিয়ে আলোচনার পারদ ওপরে উঠতে শুরু করেছে। এ ছবির সবচেয়ে বড় আকর্ষণ এতে ব্ল্যাক অ্যাডাম চরিত্রে আবির্ভূত হয়েছেন জনপ্রিয় অভিনেতা ‘দ্য রক’ খ্যাত ডোয়েইন জনসন। প্রথমবারের মতো ডিসি কমিকসের কোনো ছবিতে দেখা যাবে তাকে। এ ছাড়াও ছবিটির আরও একটি বড় চমক এতে দেখা যাবে সাবেক জেমস বন্ড তারকা পিয়ার্স ব্রসনানকে। ডিসি কমিকসের সুপারহিরো সিরিজের শাজামের প্রধান ভিলেন বলা হয়ে থাকে ব্ল্যাক অ্যাডামকে। যদিও ভিলেন নয়, অ্যান্টিহিরো হিসেবেই বেশি পরিচিত চরিত্রটি। তবে ছবিটিতে জনপ্রিয় এ চরিত্রকে একটু ভিন্নভাবে উপস্থাপনের চেষ্টা করেছেন পরিচালক জাউমি কোলেট।

সিনেমাটিতে আরেকজন সুপারহিরোকে দেখা যেতে পারে বলে জানা গেছে। সম্প্রতি নিউইয়র্কে ছবির প্রিমিয়ারের আগে এমনটাই আভাস দিয়েছেন মুখ্য চরিত্রে অভিনয় করা ডোয়াইন জনসন। সিএনএন লিখেছে, অভিনেতা হেনরি ক্যাভিলকে সুপারম্যানের ভূমিকায় ‘ব্ল্যাক অ্যাডাম’ ছবিতে দেখা যাবে বলে যে গুঞ্জন চলছে।

প্রবা/এলএ/টিই
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা