প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৩ ১১:২২ এএম
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৩ ১১:৫৫ এএম
ঢালিউডের বহুলপ্রতীক্ষিত
সিনেমা ‘অন্তর্জাল’। বারবার মুক্তির তারিখ ঘোষণা দিয়েও দেড় বছর পিছিয়ে গেছে নানা কারণে।
অবশেষে আজ দেশের প্রেক্ষাগৃহসহ বিশ্বের বিভিন্ন দেশে সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে।
এক বিজ্ঞপ্তিতে অন্তর্জাল টিমের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
ঢালিউডের সিনেমা
এখন শুধু বাংলাদেশের সিনেমা হলে সীমাবদ্ধ নেই। মুক্তি পাচ্ছে বিশ্বব্যাপী। ‘দেবী’,
‘পরাণ’, ‘হাওয়া’, ‘প্রিয়তমা’ বিদেশের বাজারে সাফল্যের দৃষ্টান্তও স্থাপন করেছে। সেই
পথে এবার হাঁটছে অন্তর্জালও। বাংলাদেশে মুক্তির দিনেই কানাডা ও যুক্তরাষ্ট্রের সিনেমা
হলগুলোয়ও চলবে ছবিটি। পাল্লা দেবে হলিউড-বলিউডের সিনেমার সঙ্গে।
ছবিটির পরিচালক
দীপংকর দীপন জানান, দেশের ৩৫টি সিনেমা হলে অন্তর্জাল মুক্তি পেয়েছে। তালিকায় রয়েছে
স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা), স্টার সিনেপ্লেক্স (সনি স্কয়ার), স্টার সিনেপ্লেক্স
(সীমান্ত স্কয়ার), স্টার সিনেপ্লেক্স (এসকেএস টাওয়ারে), স্টার সিনেপ্লেক্স (চট্টগ্রাম),
স্টার সিনেপ্লেক্স (রাজশাহী), ব্লকবাস্টার (যমুনা ফিউচার পার্ক), সিলভার স্ক্রিন (চট্টগ্রাম),
লায়ন সিনেমাস (ঢাকা), ম্যাজিক মুভি থিয়েটার (ঢাকা), আজাদ (ঢাকা), গীত (ঢাকা), অনন্দ
(ঢাকা), বিজিবি অডিটোরিয়াম (ঢাকা), নিউ গুলশান জিঞ্জিরা (ঢাকা), চাঁদমহল (কাঁচপুর),
চন্দ্রিমা (ঢাকা), সেনা অডিটোরিয়াম (সাভার), চিত্রালি (খুলনা), সঙ্গীতা (খুলনা), হুমুর
সিনেমা (গাজীপুর), রাজ তিলাক (রাজশাহী), সোহাগ (নারায়ণগঞ্জ), রূপকথা (শেরপুর), নন্দিতা
(সিলেট), চলন্তিকা (নরসিংদী), ছায়াবাণী (ময়মনসিংহ), শাপলা (রংপুর), রাজিয়া (টাঙ্গাইল),
আলোরূপা (লালমনিরহাট), স্বপ্নিল (কুষ্টিয়া), মমতা, চন্দা (নরসিংদী) ও আনন্দ সিনেপ্লেক্স
নাটোর।
এ ছাড়া কানাডা
ও যুক্তরাষ্ট্রের ১৫০টি থিয়েটারে চলবে অন্তর্জাল। যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সিনেমার
ইতিহাসে সবচেয়ে বেশি থিয়েটারে মুক্তির রেকর্ড এটাই।
থিয়েটারের বিষয়ে
জানা গেছে, নিউইয়র্ক, ক্যালিফোর্নিয়া, ওয়াশিংটন, নিউজার্সি, পেনসিলভানিয়া, মেরিল্যান্ড,
ভার্জিনিয়া, কানেকটিকাট, ম্যাসাচুসেটস্, নিউ হ্যাম্পশায়ার, মিশিগান, ওহাইও, কেন্টাকি,
ইন্ডিয়ানা, ইলিনয়, ক্যানসাস, আইওয়া, উইসকনসিন, টেনেসি, নর্থ ক্যারোলিনা, সাউথ ক্যারোলিনা,
জর্জিয়া, ফ্লোরিডা, অ্যালাবামা, লুইজিয়ানা, টেক্সাস, ডেলাওয়্যার, ওকলাহোমা, কলোরাডো,
অ্যারিজোনা, নেভাডা ও ওরিগন অঙ্গরাজ্যের ১৪৩টি এবং কানাডার অন্টারিও, অ্যালবার্টা,
ব্রিটিশ কলাম্বিয়া ও মানিটোবা প্রভিন্সের সাতটি থিয়েটারে ২২ সেপ্টেম্বর থেকে দেখা যাবে
সিনেমাটি।
অন্তর্জাল সিনেমা
নিয়ে নির্মাতা দীপংকর দীপন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘দীর্ঘ অপেক্ষার পর আমরা সিনেমাটি
দর্শকের জন্য মুক্তি দিতে যাচ্ছি। মুক্তির আগেই অন্তর্জাল একটি ইতিহাস করেছে। এই প্রথম
কোনো বাংলা সিনেমা দেশের বাইরে একসঙ্গে এতগুলো হলে মুক্তি পাচ্ছে। এটি বাংলা সিনেমার
জন্য অত্যন্ত গর্বের বিষয় বলে মনে করি। বিশ্বব্যাপী বাংলা সিনেমা যেভাবে দর্শকের কাছে
গ্রহণযোগ্য হচ্ছে এবং প্রবাসী বাঙালি দর্শক সারা বিশ্বে বাংলা ছবিকে যেভাবে ছড়িয়ে দিচ্ছেন
তা দেখে আমি সত্যিই খুব উৎসাহিত বোধ করছি। সেই সঙ্গে আমাদের পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রোকে
অনেক ধন্যবাদ। তাদের জন্যই আমরা ছবিটাকে কানাডা-আমেরিকায় এভাবে পৌঁছে দিতে পারলাম।
এ ছাড়া দেশের প্রেক্ষাগৃহেও সিনেমাটির চাহিদা বেড়েছে। আশা করছি দ্বিতীয় সপ্তাহে হলের
সংখ্যা আরও বৃদ্ধি পাবে।’
সিনেমার প্রধান
চরিত্রে অভিনয় করা সিয়াম আহমেদ বলেন, ‘এ সিনেমাটি নিয়ে আমরা দীর্ঘদিন কষ্ট করেছি। অনেক
দিনের কষ্টের ফসল যখন দর্শকের কাছে এভাবে পৌঁছায় তখন তা সত্যিই খুব আনন্দের। বাংলাদেশের
সিনেমা হিসেবে আমেরিকার সর্বোচ্চসংখ্যক হলে মুক্তি পাওয়ার ঘটনাটি আমাদের ভীষণভাবে অনুপ্রাণিত
করছে। আমি ধন্যবাদ জানাই সংশ্লিষ্টদের।’
ছবির অভিনেত্রী
সুনেরাহ বিনতে কামাল বলেন, ‘অন্তর্জাল এমন একটি পরিপূর্ণ কনটেন্ট, যেটা বর্তমান সময়ে
সবার জন্য ফলপ্রসূ তথ্য হিসেবে কাজে লাগবে। প্রযুক্তি নিয়ে সিনেমাটি এমনভাবে এগিয়েছে,
যা বর্তমান জেনারেশনের বিশেষ কাজে আসবে। অনেক অজানা বিষয় জানতে পারবে। এটা এমন একটি
সিনেমা, যা সব বয়সি একসঙ্গে দেখতে পারবেন। শতভাগ প্রযুক্তিনির্ভর একঘেয়ে কাঠখোট্টা
নীরস নয়। রোমান্স, আবেগ, ফিলিংস সবই আছে অন্তর্জালে। বাকিটা দর্শক দেখেই বলবেন।’
অন্তর্জাল সিনেমার
গল্প লিখেছেন আশা জাহিদ ও সাইফুল্লাহ রিয়াদ। চিত্রনাট্য লিখেছেন দীপংকর দীপন, সংলাপ
লিখেছেন সাইফুল্লাহ রিয়াদ। সরকারের আইসিটি ডিভিশনের অনুপ্রেরণায় নির্মিত এ সিনেমার
প্রযোজনা প্রতিষ্ঠান মোশন পিপল স্টুডিওজ ও স্পেলবাউন্ড লিও বার্নেট। এতে সিয়াম, সুনেরাহ
ছাড়াও বিদ্যা সিনহা মিম, এবিএম সুমন, রওনক হাসান, কিটো ভাইসহ অনেকে অভিনয় করেছেন।