× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাসুম আজিজের চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠনের দাবি

বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২২ ১৪:৩৮ পিএম

আপডেট : ১৭ অক্টোবর ২০২২ ১৭:৫২ পিএম

মাসুম আজিজের চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠনের দাবি

একুশে পদকজয়ী অভিনেতা, নাট্যকার ও পরিচালক মাসুম আজিজ লাইফ সাপোর্টে আছেন। তার সুচিকিৎসা নিশ্চিতকরণের জন্য মেডিকেল বোর্ড গঠনের আহ্বান জানিয়েছেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ।

সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেন, ‘দেশের খ্যাতনামা চিকিৎসকদের সমন্বয়ে উচ্চপর্যায়ের চিকিৎসকদের নিয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হোক এবং তার (মাসুম আজিজ) দেখভালের দায়িত্ব সংস্কৃতি মন্ত্রণালয় বহন করুক।’

মাসুম আজিজ গত বৃহস্পতিবার থেকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। 

গোলাম কুদ্দুছ আরও জানান, স্কয়ার হাসপাতালে চিকিৎসা ব্যয়বহুল হওয়ায় মাসুম আজিজকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে স্থানান্তর করা যায় কি না, সেই চেষ্টা তারা করছেন। দেশে শিল্পীদের চিকিৎসায় সরকারের দৃষ্টিও তিনি আকর্ষণ করেছিলেন।

গোলাম কুদ্দুছ বলেন, ‘সংস্কৃতি মন্ত্রণালয় থেকে একটি আলাদা সেল গঠন করে গুণী শিল্পীদের চিকিৎসার তদারক করা জরুরি। শিল্পীরা সারা জীবন মানুষের প্রয়োজনে কাজ করেন। শেষ জীবনে তাদের সুচিকিৎসা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। সংস্কৃতি মন্ত্রণালয়ের কাছে আমি আহ্বান করব, তারা যেন মাসুম আজিজসহ সকল গুণী শিল্পীকে চিকিৎসার দায়িত্ব নেন। হাসপাতালের ব্যয় সংস্কৃতি মন্ত্রণালয় বহন করে।’

প্রসঙ্গত, বেশ কয়েক বছর বার্ধক্যের নানা জটিলতায় ভুগছিলেন মাসুম আজিজ। চলতি বছরের শুরুর দিকে তার ফুসফুসে ক্যানসার ধরা পড়ে। এরপর থেকে বাসা আর হাসপাতালেই কাটছিল এ অভিনেতার দিনগুলো। সম্প্রতি অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

মাসুম আজিজ একাধারে অভিনেতা, নাট্যকার ও নির্দেশক। মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রে তিনি চার দশকের বেশি সময় নিয়মিত অভিনয় করছেন। অভিনয়ে অবদানের জন্য ২০২২ সালে একুশে পদক পান মাসুম আজিজ।


প্রবা/এসএস/এলএ/এমজে

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা