× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কিংবদন্তির বায়োপিকে মাধুরী

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৩ ১৪:১১ পিএম

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৩ ১৪:৩৭ পিএম

কিংবদন্তির বায়োপিকে মাধুরী

বলিউডের কিংবদন্তি কোরিওগ্রাফার সরোজ খান। ২০২০ সালের ৩ জুলাই পৃথিবীর মায়া ত্যাগ করেন তিনি। তার মৃত্যুর চার বছর পর, এবার তার জীবনের ওপর নির্মাণ হতে যাচ্ছে সিনেমা। যার কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে বলিউড ডিভা মাধুরী দীক্ষিতকে। এমনটাই জানালেন টি-সিরিজের সভাপতি ও ব্যবস্থাপনা পরিচালক ভূষণ কুমার। 

ইতোমধ্যে সিনেমাটির গল্প লেখা শুরু হয়ে গেছে। গল্প সাজানো হচ্ছে সরোজ কুমারের জীবনের ওপর ভিত্তি করে। যেহেতু তিনি একজন নৃত্যশিল্পী ছিলেন তাই ব্যক্তিগত জীবন থেকে শুরু করে তার বলিউড ক্যারিয়ার সবকিছুই পর্দায় ফুটিয়ে তোলা হবে। সিনেমাটি নিয়ে ভূষণ কুমার বলেন, ‘বলিউড ইন্ডাস্ট্রির এই কিংবদন্তি কোরিওগ্রাফারকে নিয়ে আমরা অনেক আগেই সিনেমা নির্মাণের পরিকল্পনা করি। পরিকল্পনা অনুযায়ী গল্প লেখা শুরু হয়েছে। এটি একটি ড্যান্সিং ড্রামা ধাঁচের সিনেমা হবে। যেহেতু তিনি অসংখ্য কালজয়ী গানের কোরিওগ্রাফি করেছেন তাই তার চরিত্রের জন্য এমনই একজনকে খুঁজছিলাম আমরা যিনি নাচেও পারদর্শী। আর সেটা মাধুরীর চেয়ে কেউই বেশি যোগ্য নন। তাকে আমরা এই ছবিতে পেয়ে আনন্দিত।’

সিনেমার গল্পে ছোটবেলার সরোজ খানের চরিত্রও দেখানো হবে। তবে সেই চরিত্রে কে অভিনয় করবে এখনও নিশ্চিত হয়নি। এ ছাড়া বাকি চরিত্রে কারা কারা অভিনয় করবেন সেটি এখনও নিশ্চিত করা হয়নি। সিনেমাটি ওটিটি প্ল্যাটফর্মে ২০২৪ সালে মুক্তি দেওয়া হবে বলেও নিশ্চিত করেন ভূষণ।

এর আগে মাধুরীকে দেখা গেছে ফেম গেম নামের ওয়েব সিরিজে। সেটি দিয়েই ওটিটিতে যাত্রা করেন এই অভিনেত্রী। সিরিজটি বেশ আলোচনায় আসে। প্রশংসিত হয় মাধুরীর অভিনয়ও। এর আগে মাধুরী অভিনীত ‘কলঙ্ক’ সিনেমাটিও বেশ সাড়া ফেলে। সে সিনেমায় দীর্ঘদিন পর তাকে সঞ্জয় দত্তের সঙ্গে অভিনয় করতে দেখা যায়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা