× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জুটি হয়ে ফিরছেন তারা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৩ ১১:৫০ এএম

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৩ ১১:৫৪ এএম

জুটি হয়ে ফিরছেন তারা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রী মাহফুজ আহমেদ ও অপি করিম। বহু নাটকে তারা একসঙ্গে কাজ করে দর্শক মাতিয়েছেন। তবে এই প্রথমবার ডিজিটাল প্ল্যাটফর্মে জুটি বাঁধলেন তারা। হইচইয়ের ‘অদৃশ্য’ শিরোনামের ওয়েব সিরিজে দেখা যাবে তাদের। অনেক দিন পর এ জুটিকে দর্শকের সামনে ভিন্নভাবে উপস্থাপন করেছেন নির্মাতা শাফায়েত মনসুর রানা।

এ সিরিজের গল্প এগিয়ে যাবে আনিস আহমেদ নামে একজন স্বনামধন্য ব্যবসায়ী ও বিশিষ্ট রাজনীতিবিদকে নিয়ে। যার জীবন হুট করে পাল্টে যায় যখন সে তার নিজেকে বন্দি অবস্থায় আবিষ্কার করে একটি পরিত্যক্ত ঘরে। কিন্তু কে, কেন বা কী কারণে তাকে বন্দি করা হয়েছে তার কোনো হদিস পায় না আনিস আহমেদ। এদিকে আনিস আহমেদকে খুঁজে না পাওয়ায় শহরজুড়ে চাঞ্চল্যকর পরিবেশের সৃষ্টি হয়। এ সিরিজটি সাসপেন্স, ড্রামা ও ষড়যন্ত্রের মাধ্যমে এমন এক রোমাঞ্চকর জার্নির মধ্য দিয়ে যাবে, যা দর্শককে পৌঁছে দেবে একটি অনন্য অভিজ্ঞতায়, দাবি পরিচালকের।

‘শ্রাবণ মেঘের দিন’, ‘দুই দুয়ারি’ ও ‘প্রহেলিকা’ চলচ্চিত্রে নিজের অভিনয়ের ভূয়সী প্রশংসা পাওয়া অভিনেতা মাহফুজ আহমেদ অভিনয় করেছেন আনিস আহমেদ চরিত্রে। দর্শকের কাছে বহুমুখী চরিত্রে অভিনয়ের অসামান্য প্রতিভার জন্য মাহফুজ ব্যাপকভাবে সমাদৃত। এ চরিত্রে অভিনয় প্রসঙ্গে মাহফুজ আহমেদ বলেন, ‘স্ক্রিপ্ট পড়েই আমি রাজি হয়ে গিয়েছিলাম কাজটি করতে। তার পরও ওটিটিতে এটি আমার প্রথম কাজ, তাই দর্শকের কেমন লাগল জানার অপেক্ষায় আছি।’

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী অপি করিম অভিনয় করছেন মাহফুজ আহমেদের স্ত্রী রিজওয়ানা আহমেদের চরিত্রে। অপির ব্যতিক্রমী অভিনয়ের দক্ষতা এবং পর্দার সামনে সাবলীল উপস্থিতি এ চরিত্রে ভিন্ন মাত্রা যোগ করবে। অপি করিম বলেন, ‘শাফায়েত মনসুর রানার সঙ্গে কাজ করে খুব ভালো লেগেছে। ঢাকা মেট্রো ওয়েব সিরিজের পর আবারও ওটিটিতে আমি কাজ করলাম আর মাহফুজ আহমেদের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে পারাটা সব সময়ই আনন্দের।’

প্রযোজনা প্রতিষ্ঠান আলফা-আই সিরিজটি প্রযোজনা করেছে। দর্শকের কাছে ভিন্নধর্মী ও রহস্যময় গল্পের চাহিদা রয়েছে সব সময় । তাই অদৃশ্যের মতো ওয়েব সিরিজ এ বছরের সবচেয়ে আলোচিত ওয়েব কনটেন্ট হিসেবে বিবেচিত হচ্ছে। ৫ অক্টোবর অদৃশ্য মুক্তি দেবে হইচই।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা