× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সোহানুর রহমান সোহান আর নেই

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৩ ১৯:২১ পিএম

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৩ ২০:৪৯ পিএম

সোহানুর রহমান সোহান আর নেই

ঢাকাই সিনেমার জনপ্রিয় নির্মাতা সোহানুর রহমান আর নেই। বুধবার (১৩ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে ৬টায় তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন পরিচালক সমিতির মহাসচিব শাহীন সুমন। 

তিনি জানান, অনেক দিন ধরে স্নায়বিক সমস্যায় ভুগছিলেন সোহানুর রহমান সোহান৷ আজ বুধবার তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে হাসপাতালে নেওয়া হয়৷ পরে সেখানেই তিনি মৃত্যুবরণ করেন।

এদিকে গতকাল রাতে মারা গেছেন সোহানুর রহমান সোহানের স্ত্রী। কয়েক ঘণ্টার ব্যবধানে এ নির্মাতা ও তার স্ত্রীর মৃত্যুতে শোকের ছায়া নেমেছে চলচ্চিত্রাঙ্গণে।

রোমান্টিক সিনেমার নির্মাতা হিসেবে বিশেষভাবে পরিচিত সোহানুর রহমান সোহান তার কেয়ামত থেকে কেয়ামত সিনেমা দিয়ে সালমান শাহ ও মৌসুমীকে সিনেমায় নিয়ে আসেন। 

শাকিব খানের প্রথম মুক্তিপ্রাপ্ত 'অনন্ত ভালোবাসা' সিনেমারও পরিচালক তিনি৷ এ ছাড়াও তিনি নির্মাণ করেছেন বেনাম বাদশাহ, স্বজন, আমার ঘর আমার বেহেশতের মতো জনপ্রিয় ও সুপারহিট সিনেমা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা