প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৩ ১৯:০৪ পিএম
আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৩ ১৯:০৮ পিএম
ঢাকাই সিনেমার জনপ্রিয় নির্মাতা সোহানুর রহমান আর নেই বলে খবর ছড়িয়েছে। তবে পরিচালক সমিতির মহাসচিব শাহীন সুমন জানালেন, চিকিৎসক এখনো উনাকে মৃত ঘোষণা করেনি৷ কিন্তু অবস্থা খুবই ক্রিটিক্যাল। উত্তরার ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি।
জানা গেছে, অনেকদিন ধরে স্নায়বিক সমস্যায় ভুগছিলেন সোহানুর রহমান সোহান৷ আজ বুধবার তার শারীরিক অবস্থার পরিণতি ঘটলে তাকে হাসপাতালে নেয়া হয়৷
এদিকে গতকাল রাতে মারা গেছেন সোহানুর রহমান সোহানের স্ত্রী।
রোমান্টিক সিনেমার নির্মাতা হিসেবে বিশেষভাবে পরিচিত সোহানুর রহমান সোহান তার কেয়ামত থেকে কেয়ামত সিনেমা দিয়ে সালমান শাহ ও মৌসুমীকে সিনেমায় নিয়ে আসেন।
শাকিব খানের প্রথম মুক্তিপ্রাপ্ত 'অনন্ত ভালোবাসা' সিনেমারও পরিচালক তিনি৷ এছাড়াও তিনি নির্মাণ করেছেন বেনাম বাদশাহ, স্বজন, আমার ঘর আমার বেহেশত, বিদ্রোহী কন্যার মতো জনপ্রিয় ও সুপারহিট সিনেমা।