× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বঙ্গতে এবার অমির তারকাবহুল ফিল্ম অসময়

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৩ ১০:৩৯ এএম

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৩ ১০:৪৬ এএম

বঙ্গতে এবার অমির তারকাবহুল ফিল্ম অসময়

দর্শকনন্দিত পরিচালক কাজল আরেফিন অমি। তার প্রথম ওয়েব সিরিজ ‘হোটেল রিল্যাক্স’। এটি প্রচার হয়েছিল বঙ্গতে। মুক্তি পাওয়ার পরই একাধিক রেকর্ড করেছিল সিরিজটি। সেখানে জিয়াউল হক পলাশ, সাইদুর রহমান পাভেলদের অভিনয় দর্শকের মন জয় করেছিল।

সেই সিরিজের সাফল্যের রেশ কাটতে না কাটতেই বঙ্গর সঙ্গে ‘অসময়’ এবং ‘আন্ডারওয়ার্ল্ড : সিজন ১’ নামের নতুন দুটি কনটেন্ট নির্মাণের চুক্তি সম্পন্ন করেছিলেন অমি। সেখান থেকে অসময় নির্মাণের কাজ শুরু করেছেন তিনি।

৬ সেপ্টেম্বর রাজধানীর একটি বিলাসবহুল রেস্তোরাঁয় নিরিবিলি পরিবেশে ওয়েব ফিল্ম অসময়ের স্ক্রিপ্ট রিডিং সেশন সম্পন্ন হয়। সেশনটিতে উপস্থিত ছিলেন ওয়েব ফিল্মটির প্রযোজক, পরিচালক, কলাকুশলীরা।

ওয়েব ফিল্মটির ব্যাপারে প্রযোজক ও বঙ্গর চিফ কনটেন্ট অফিসার মুশফিকুর রহমান মঞ্জু বলেন, ‘হোটেল রিল্যাক্সের অভাবনীয় সফলতার পর আমরা আরেকটি ভিন্ন ঘরানার প্রিমিয়াম কনটেন্ট দর্শকদের উপহার দিতে যাচ্ছি। কাজল আরেফিন অমি দর্শককে যেমন প্রাণ খুলে হাসাতে পারেন তেমন তাদের মনটাও ভিজিয়ে দিতে জানেন।অসময় ওয়েব ফিল্মের মাধ্যমে দর্শক একটি চমৎকার গল্পের পাশাপাশি অমির বহুমাত্রিক প্রতিভার সঙ্গে পরিচিত হবেন বলে আমার বিশ্বাস।’

অসময়ে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন তাসনিয়া ফারিণ, রুনা খান, তারিক আনাম খান, ইরেশ যাকের, শরাফ আহমেদ জীবন, মনিরা মিঠু, শাশ্বত দত্ত, আরফান মৃধা শিবলু, লামিমা লাম, শিমুল শর্মা, ইশরাত জাহিন এবং একটি বিশেষ চরিত্রে জিয়াউল হক পলাশ।

এ বছর ডিসেম্বরের প্রথম সপ্তাহে ওয়েব ফিল্মটি বঙ্গ অ্যাপে মুক্তি পাবে বলে জানা গেছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা