× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বউ বেশে রোজিনা, কারিগর পাপ্পু

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৩ ১৭:৫২ পিএম

বউ বেশে রোজিনা, কারিগর পাপ্পু

বাংলা সিনেমার কিংবদন্তি অভিনেত্রী রোজিনা। সম্প্রতি নতুন লুকে তিনি ধরা দিলেন। বিয়ের কনে সেজে তিনি সম্প্রতি তিনি একটি ফটোশুট করিয়েছেন। ছবিটি দেখলে যেন মনে হবে নতুন বউয়ের বেশে কম বয়সী একজন নারী। ছবিতে তাকে যেন অপূর্ব লাগছে। আর এই নিখুঁত মেকওভারের কাজটি করেছেন মনজুর মোরশেদ বাবু। 

তিনি খুলনার ছেলে। ছোটবেলা থেকেই মেকওভারের প্রতি তার ছিল অনেক টান। শুরুটা ছিল স্ত্রীর হাত ধরে। এরপর ইন্ডিয়া থেকে মেক ওভার এর উপর বেশ কিছু কোর্স করে নিজ শহর খুলনাতেই স্ত্রীর সাথে খুলেছেন পার্লার। যদিও তার এই গল্পটা শুরু হয় ২০০১ সাল থেকে। দীর্ঘ ক্যারিয়ারে তার খুব ইচ্ছা ছিল নায়িকা রোজিনাকে সাজানো। এই স্বপ্নটা অবশেষে পূরণ হয় পাপ্পুর। 

পাপ্পু বলেন, ‌‘আমি সুযোগটা পাই আমার খুব কাছের বন্ধু জনি রেজওয়ানের কাছ থেকে। এরপর ঢাকায় যাই রোজিনা ম্যামের বাসায়। যখন রোজিনা ম্যামের বাসায় গেলাম আমার খুব নার্ভাস ফিল হচ্ছিল। কিন্তু রোজিনা ম্যাম এত বেশি আন্তরিক, আর তাই আমার কাজটি করতে আর কোন অসুবিধা হয়নি। প্রথমে রোজিনা ম্যামের হেয়ার কাট দিয়ে শুরু করি, তারপর তার এই ব্রাইডাল লুক আনতে আমার প্রায় আড়াই ঘন্টা সময় লেগেছিল। রোজিনা ম্যাম আমাকে অনেক ধন্যবাদ দিয়েছেন। আমার জন্য অনেক দোয়া করেছেন সামনাসামনি।’

এই ব্রাইডাল লুকের ফটোশুট করতে গিয়ে ডিরেক্টর, ফটোগ্রাফার ও সিনেমাটোগ্রাফার চন্দন রায়চৌধুরী বলেন, ‘এই কাজটি আমার জীবনের সেরা কাজ। কারণ পাপু এত সুন্দর করে মেকওভার এর কাজটি করেছে, যে কারণে আমার জন্য ছবি তুলতে অনেক বেশি সুবিধা হয়েছে। আমিও বেশ লাকি এমন সুন্দর একটি কাজে অংশগ্রহণ করতে পেরে। পাপ্পুর জন্য শুভকামনা রইল।’

নিজের এমন ব্রাইডাল লুক সম্পর্কে রোজিনা বলেন, ‘পাপ্পু খুলনার ছেলে। শুনেছি সে ওখানে বেশ পপুলার। তারপরও মনে একটু সংশয় ছিল। কি হবে না হবে এই ভেবে। কিন্তু যখন ও আমাকে পুরো সাজালো। আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। পাপ্পু অনেক বেশি ট্যালেন্টেড। ওর অনেক দিনের ইচ্ছা ছিল আমাকে নিয়ে একটা এক্সপেরিমেন্ট করার। অবশেষে সেটা করতে পেরেছে। আমার খুবই পছন্দ হয়েছে। পাপ্পুর জন্য শুভকামনা।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা