× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাখোঁ ভালোবাসায় সিক্ত রাহুল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৩ ১২:৩৪ পিএম

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৩ ১৩:৫২ পিএম

মাখোঁ ভালোবাসায় সিক্ত  রাহুল

রবিবার (১০ সেপ্টেম্বর) বাংলাদেশ সফরে এসেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ। পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী এদিন রাতেই ‘জলের গান’-এর সংগীতশিল্পী, গীতিকার ও বাদ্যযন্ত্রী রাহুল আনন্দের বাড়িতে যান মাখোঁ। তার পরিবারের সঙ্গে প্রায় দেড় ঘণ্টা সময় কাটান তিনি। এ সময় রাহুলের সঙ্গে গান, গল্পে মেতে উঠেন মাখোঁ। যার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন এই শিল্পী।

এদিন এমানুয়েল মাখোঁ আগমন উপলক্ষে রাহুল আনন্দের ধানমন্ডির বাড়ি অপরূপ সাজে সাজানো হয়েছিল। বাড়ির উঠোন গোলাপের পাপড়ি, গাঁদা ফুল দিয়ে সজ্জিত করা হয়েছিল। রাহুল আনন্দ ও তার পরিবারের সঙ্গে সময় কাটানোর পর জলের গানের স্টুডিও পরিদর্শন করেন মাখোঁ।

আনন্দঘন এ মুহূর্তের একটি ভিডিও প্রকাশ করেছেন রাহুল। তাতে দেখা যায়, জলের গানের স্টুডিওতে বসে আছেন মাখোঁ। বিভিন্ন বাদ্যযন্ত্র হাতে নিয়ে তাকে ব্যাখ্যা করছেন। কখনও বাজিয়ে শুনাচ্ছেন। এরপর লালনের গান গেয়ে শোনান রাহুল আনন্দ। তারপর রাহুল আনন্দ কণ্ঠে তুলেন ‘আমি বাংলায় গান গাই’ শিরোনামের গানটি।

এ সময় এমানুয়েল মাখোঁ  রাহুল আনন্দকে একটি কলম উপহার দেন। এ বিষয়ে রাহুল বলেন— ‘ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর দেওয়া সুন্দরতম উপহার একটা কলম। উনি প্রতিশ্রুতি নিয়েছেন আমি যেন এই কলম দিয়ে গান ও কবিতা লিখি, লিখি প্রকৃতি ও প্রাণের কথা; একদিন সেই গান তিনি শুনবেন!’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা