× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টুটুলকে শুভ কামনা জানালেন প্রাক্তন স্ত্রী তানিয়া

প্রতিদিনের বাংলাদেশ ডেস্ক

প্রকাশ : ১৮ জুলাই ২০২২ ১৬:১৯ পিএম

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দেশের বিনোদন অঙ্গনে জনপ্রিয় দম্পতি ছিলেন এস আই টুটুল ও তানিয়া আহমেদ। সম্প্রতি তাদের বিবাহ বিচ্ছেদ হয়েছে। এ খবর যতটানা চারদিকে ছড়িয়েছে তার থেকে বেশি ছড়িয়েছে টুটুলের নতুন সংসারের খবর। শারমিন সিরাজ সোনিয়া নামের এক নারীর সাথে দ্বিতীয় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন এস আই টুটুল।

খবরটি জেনেছেন তাঁর প্রথম স্ত্রী তানিয়া আহমেদও। এ বিষয়ে তিনি একটি গণমাধ্যমের সাথে বলেন, ‘খবরটি আমিও শুনেছি। ও (টুটুল) ভালো থাকুক। তার জন্য শুভকামনা রইলো। সে যদি ভালো থাকে তাহলে আমার সন্তানরাও ভালো থাকবে। সুতরাং তার ভালো থাকাটা আমার জন্য জরুরি।’

তিনি বলেন, ‘বাচ্চারা এখনও জানে না তাদের বাবা আবার বিয়ে করেছে। তবে তারা জানতো সে বিয়ে করবে। আমিও বাচ্চাদের এসব জানাতে চাই না। আমরা সবসময় ছেলে-মেয়েদের ভালো জিনিসিটাই শেখানোর চেষ্টা করেছি। কখনো তাদের সামনে ঝগড়াঝাটি বা খারাপ কোনো শব্দ উচ্চারণ করিনি।’

তানিয়ার আরও বলেন, ‘এটা ঠিক আমাদের মধ্যে একটা দূরত্ব ছিল। সে মিউজিকের মানুষ। তার জীবনধারণটা একটু অন্যরকম। সে জায়গাটায় হয়তো দূরত্ব হয়েছে।’

উল্লেখ্য, ১৯৯৯ সালে এস আই টুটুল টুটুল ও তানিয়া আহমেদ বিয়ে করেছিলেন। তাদের ঘরে দুই ছেলে ও এক মেয়ে আছে। তিন সন্তানকে নিয়ে তানিয়া-টুটুলের সুখের অন্ত ছিল না। কিন্তু সেই সুখের সংসার আর টিকলো না।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা