× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘মশারি’ আমার ক্যারিয়ারের অন্যতম সেরা কাজ : সুনেরাহ

সমু সাহা

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২২ ১৮:১৫ পিএম

আপডেট : ১৫ অক্টোবর ২০২২ ১৮:৪০ পিএম

‘মশারি’ আমার ক্যারিয়ারের অন্যতম সেরা কাজ : সুনেরাহ

সুনেরাহ বিনতে কামাল। মডেল ও অভিনেত্রী। মুক্তি পেয়েছে তার অভিনীত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মশারি’। এ ছাড়া তিনি সরকারি অনুদানের সিনেমা ‘জয় বাংলার ধ্বনি’তে অভিনয় করবেন। নতুন ও স্বল্পদৈর্ঘ্য সিনেমা নিয়ে কথা হলো তার সঙ্গে-

আপনার অভিনীত ‘মশারি’ মুক্তি পাচ্ছে। এটি নিয়ে আপনার প্রত্যাশা কেমন?
এটি বিশ্বমানের একটি কাজ। নির্মাতা নুহাশ হুমায়ূন বেশ যত্ন নিয়ে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি নির্মাণ করেছেন। ছবিটির গল্প বলার ধরন একেবারেই আলাদা। নির্মাণেও রয়েছে বৈচিত্র্য। কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সিনেমাটি প্রশংসিত হয়েছে। এ ছাড়া দক্ষিণ কোরিয়াসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক উৎসবে পুরস্কার জিতে নিয়েছে। এটি নিয়ে আমার প্রত্যাশা অনেক। ‘মশারি’ ক্যারিয়ারের অন্যতম সেরা কাজ। আশা করি, দর্শক স্বল্পদৈর্ঘ্য সিনেমাটি দেখে নিরাশ হবেন না।

এ ছবিতে কাজের অভিজ্ঞতা কেমন ছিল...
মহামারির আগে ‘মশারি’র শুটিং শেষ হয়। নুহাশ হুমায়ূনের সঙ্গে আমার বন্ধুত্ব দীর্ঘদিনের। সে জায়গা থেকে কাজটি করেছি। নুহাশ শুরুতে আমাকে বলেনি। কাদের নেওয়া যায়, এ ব্যাপারে সে আমার মতামত জানতে চেয়েছিল। পরে ইতস্তত করে কাজটি করব কি না জানতে চায়। আমি কাজটি করলাম। টানা পাঁচ দিন না ঘুমিয়ে শুটিং শেষ করেছিলাম। গল্পভাবনা ও তার কাজের প্রতি ডেডিকেশনের ফলে আমিও শতভাগের চেয়ে বেশি দেওয়ার চেষ্টা করেছি।

সরকারি অনুদানের সিনেমা ‘জয় বাংলার ধ্বনি’তে চুক্তিবদ্ধ হয়েছেন আপনি। কবে শুটিং শুরু হচ্ছে?
বেশ কিছু দিন আগে অনেকটা তাড়াহুড়ো করে সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছি। মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা এটি। এতে আমার বিপরীতে অভিনয় করছেন নিরব। কবে এর শুটিং শুরু হচ্ছে, তা সঠিক বলতে পারছি না এ মুহূর্তে। এতদিন সিনেমাটি নিয়ে সেভাবে সময় বের করতে পারিনি ব্যস্ত শিডিউলের জন্য। এখন কিছুটা ব্যস্ততা কমেছে। শিগগির বসব পরিচালকের সঙ্গে।

অভিনয়ে প্রশংসিত হলেও কাজের সংখ্যাটা কম কেন? 
আমি কিন্তু শুরু থেকেই গল্প আর চরিত্রের ব্যাপারে খুবই সচেতন। সেজন্য কাজের সংখ্যাটা কম। এর জন্য বাছাইয়ের সুযোগটাও বেশি থাকে। চেষ্টা থাকে যে কাজটি করব, সেটি যেন দর্শকের ভালো লাগে। তারা যেন নতুন কিছু পান। আর বেশি পারিশ্রমিকের চেয়ে ভালো কাজের গুরুত্ব সবসময় বেশি।

বর্তমান ব্যস্ততা কী নিয়ে?
গতকাল রাতে একটি বিজ্ঞাপনের শুটিং শেষ করে ঢাকায় ফিরেছি। এর মধ্যে বেশ কয়েকটি সিনেমা, নাটক ও ওয়েব সিরিজ নিয়ে কথাবার্তা চলছে। সবকিছু নিশ্চিত হলে বিস্তারিত জানতে পারবেন। 


প্রবা/এলএ/তৌহিদ/এমআই

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা