× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রশংসায় ভাসছেন লিলি জেমস

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৩ ১৮:২৭ পিএম

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৩ ১৮:৫৪ পিএম

প্রশংসায় ভাসছেন লিলি জেমস

ব্রিটিশ অভিনেত্রী লিলি জেমস। সম্প্রতি তার নতুন ওয়েব সিরিজ ‘ফাইনালি ডাউন’-এর কাজ সম্পন্ন হয়েছে। ইতালির ইতিহাস-ঐতিহ্য নিয়ে নির্মিত সিরিজটিতে তিনি নেপোলিয়নের প্রথম স্ত্রী জোসফেইন ডি বিউহারনাইসের চরিত্রে অভিনয় করেছেন। প্রথমবারের মতো ঐতিহাসিক চরিত্রে অভিনয় করে প্রশংসিত হচ্ছেন এ অভিনেত্রী।

লিলি জেমস সম্প্রতি হলিউডভিত্তিক গণমাধ্যম এন্টারটেইনমেন্টের মুখোমুখি হন। সেখানে তিনি বলেন, ‘আমি এর আগে এমন ঐতিহাসিক গল্পে অভিনয় করিনি। স্ক্রিপ্টটি যখন আমার কাছে আসে, তখন আমি দাদুর সঙ্গে গল্পটি শেয়ার করি। তিনি আমাকে পুরো গল্প নিজের থেকে বুঝিয়ে বলেন। মনে হচ্ছিল তিনি এই গল্পেরই একজন। পরে জানতে পারলাম, এটি ১৮৮০ সালের দিকে ইতালির গল্প। যখন মানুষের জীবন ছিল বর্বর, আত্মঘাতী ও হিংস্র।

‘এরপরই দাদু আমাকে বলেন কাজটি করতে। কারণ হতে পারে এটা আমার জীবনের সেরা কাজের মধ্যে একটি। সেসব ভেবেই কাজটি করলাম। এখন তো সবাই প্রশংসা করছে। আমি অনুপ্রাণিত।’

সিরিজটি এই মাসের প্রথম সপ্তাহে ডিজিটাল প্ল্যাটফর্ম হুলুতে মুক্তি পেয়েছে। লিলি জেমস ছাড়াও একঝাঁক তারকাকে সিরিজটিতে অভিনয় করতে দেখা গেছে। তারকাদের মধ্যে রয়েছেনÑ উইলিয়াম ডেফু, জোয়ে কেরি, রেবেকা এন্তোনিসি, পল বয়েস, আন্না মেন্যুয়েলি, বেঞ্জামিন স্তেন্দারসহ অনেকে। ১৮৮০ সালের আধুনিক ইতালিয়ানদের জীবনের গল্প এখানে ফুটে উঠেছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা