× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

একমাস পর বাসায় ফেরার ছাড়পত্র পেলেন আবু হেনা রনি

বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২২ ১৫:৩৮ পিএম

আপডেট : ১৫ অক্টোবর ২০২২ ১৫:৫০ পিএম

একমাস পর বাসায় ফেরার ছাড়পত্র পেলেন আবু হেনা রনি

গত ১৬ সেপ্টেম্বর বিকালে জেলা পুলিশ লাইনস মাঠে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বর্ষপূর্তির অনুষ্ঠান ও নাগরিক সম্মেলনে গ্যাস বেলুন বিস্ফোরণে আবু হেনা রনিসহ ৫ জন দগ্ধ হন। দগ্ধ অন্যরা হলেন- মোশাররফ হোসেন, জিল্লুর রহমান, ইমরান হোসেন ও রুবেল হোসেন।

তাদের মধ্যে কৌতুক অভিনেতা আবু হেনা রনি ও কনস্টেবল মো. জিল্লুর রহমানের অবস্থা গুরুতর হওয়ায় শুক্রবার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। 

দীর্ঘ ১ মাস চিকিৎসা শেষে আজ বাসায় ফেরার ছাড়পত্র পেলেন রনি। তার বাসায় প্রত্যাবর্তন উপলক্ষে শনিবার (১৫ অক্টোবর) দুপুরে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসকরা একত্র হন। সেখানে নিজের শারীরিক অবস্থা নিয়ে কথা বলেন রনি।

জীবনে সচেতনতার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন কৌতুক অভিনেতা আবু হেনা রনি। তিনি বলেছেন, আমি না পুড়লে বুঝতাম না পোড়ার কত কষ্ট।

দেশের চিকিৎসা সেবা নিয়ে তিনি বলেন, ‘দেশে চিকিৎসা ব্যবস্থার ওপর সবার আস্থা রাখা উচিত। আমাকে কষ্ট থেকে মুক্ত করার জন্য প্রথম দিন থেকে চিকিৎসক ও নার্সদের কাছ থেকে সর্বোচ্চ চেষ্টা পেয়েছি।’

এসময় তাকে দীর্ঘ একমাসের চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র দেন চিকিৎসকরা।

এসময় রনি তাৎক্ষণিকভাবে তার চিকিৎসার ব্যবস্থা করার জন্য পুলিশ বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সংবাদ সম্মেলনে এসময় উপস্থিত ছিলেন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, ডিএমপির যুগ্ম-কমিশনার একেএম হাফিজ আক্তার, শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসকরা।


প্রবা/এলএ/টিই

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা