× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফারহান-নিহার ‘একবার বলো ভালোবাসি’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৩ ১২:১৫ পিএম

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৩ ১২:২৮ পিএম

ফারহান-নিহার ‘একবার বলো ভালোবাসি’

রনি তার মামাকে বিয়ে করানোর জন্য পরিবারের সঙ্গে মেয়ে দেখতে যায়। মামার জন্য মেয়ে দেখতে গিয়ে নিজেও ওই বাড়ির একটা মেয়ের প্রেমে পড়ে যায়। যে প্রেমের জন্য সবকিছু করতে প্রস্তুত রনি।

অন্যদিকে তিথি নামের মেয়েটি রূপে-গুণে সব দিকেই পারফেক্ট। তার নিজের একমাত্র ফুফুর বিয়ের জন্য যখন পাত্রপক্ষ দেখতে আসে, তখন একজনের সঙ্গে পরিচয় ঘটে। দুজনার প্রেম হয়। প্রেমের কারণে পরিবারের মধ্যে ঝামেলা হলেও সে সব সময় তার ভালোবাসায় অনুগত থাকে।

পাত্র ও পাত্রী পক্ষের দুই সদস্যের এমন প্রেমময় গল্পে সাজানো হয়েছে নাটক ‘একবার বলো ভালোবাসি’। মোহাম্মদ মিফতা আনানের চিত্রনাট্য ও নির্মাণে এর প্রধান দুই চরিত্রে রনি ও তিথি হিসেবে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান ও নাজনীন নিহা। আরও আছেন মুসাফির সৈয়দ, হিন্দোল রায়, লতা, টুনটুনি খালা প্রমুখ।

সিএমভি প্রযোজিত এই নাটকে দেখা যাবে বিয়ের আনুষ্ঠানিকতায় মিষ্টি প্রেমের ঘটনা এবং সেটি ঘিরে পারিবারিক নানাবিধ জটিলতা।

প্রযোজক এসকে সাহেদ আলী জানান, শিগগিরই নাটকটি মুক্তি পাচ্ছে সিএমভি’র ইউটিউব চ্যানেলে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা